‘যতই করো সেটিং, হবে না লোডশেডিং’ ভবানীপুরের প্রার্থী হতেই শুভেন্দুকে খোঁচা প্রতীক উরের

Must Read

কলকাতা: গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গণনার শুরুতে এগিয়ে ছিলেন মমতা, তবে আচমকা লোডশেডিংয়ের পর বদলে যায় পরিস্থিতি। শেষ পর্যন্ত এই হাইভোল্টেজ আসনে জয়ী হন শুভেন্দু। সেই সময় থেকেই কারচুপির অভিযোগ তোলে তৃণমূল, যা গড়ায় আদালত পর্যন্ত।

আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ফের একবার এই দুই নেতার মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এবার কেন্দ্র হতে পারে ভবানীপুর—যা ‘দিদি’র শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। যদিও তৃণমূল (TMC) এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি, বিজেপি (BJP) ইতিমধ্যেই এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে।

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থীতালিকায় কারা? নন্দীগ্রামে বড় চমক! টলিপাড়া থেকেও একাধিক নাম? দেখুন

বিজেপির এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বাম নেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। সোশ্যাল মিডিয়ায় তিনি নন্দীগ্রামের গণনার সময়কার লোডশেডিং প্রসঙ্গ টেনে লেখেন, ‘যতই করো সেটিং, হবে না লোডশেডিং’। নিজের পোস্টে তিনি আরও লেখেন, “নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে লোডশেডিং বাবুকে আলো দেখানোর কত চেষ্টা চলছে।” অর্থাৎ, ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দুকে নিশানা করে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে, এবার কোনও কৌশলেই জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হবে না।

উল্লেখ্য, কলেজ জীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রতীক উর। একাধিকবার বামফ্রন্টের প্রার্থী হয়েছেন এবং রাজ্য ও জেলা কমিটির সদস্যও ছিলেন। তবে ছাব্বিশের নির্বাচনের আগে আচমকাই দলবদল করে তৃণমূলে যোগ দেন তিনি। দল বদলালেও তাঁর রাজনৈতিক আক্রমণের ধার যে কমেনি, তা আবারও প্রমাণিত।

দেখুন আরও খবর:

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This