8.6 C
New York

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল, হাঁটছেন মমতা

Must Read

কলকাতা: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি (LPG Price Hike) প্রতিবাদে রাজপথে তৃণমূলনেত্রী মমতা। কলেজ স্কোয়্যার থেকে শুরু মিছিল, পথে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামনের দিকে রয়েছেন তৃণমূলের ‘মহিলা ব্রিগেড’। মাথায় গ্যাস সিলিন্ডারের প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে অনেকে মিছিলে। মিছিলের একেবারে সামনের সারিতে রয়েছেন বিরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না দাস প্রমুখ।বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই আবার রাস্তায় নেমে রাজনৈতিক কর্মসূচি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও এই কর্মসূচি পূর্বনির্ধারিত। আজের মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

ইরান যুদ্ধের আঁচে এ দেশের আমজনতার হেঁশেলে আগুন! হরমুজ় প্রণালী বন্ধ থাকায় তীব্র হচ্ছে রান্নার গ্যাস-সহ পেট্রোপণ্যের সঙ্কট। বর্তমানে ইরান যুদ্ধের জেরে বিশ্ব জুড়ে একরকম খনিজ তেল সরবরাহ বন্ধ রেখেছে পশ্চিম এশিয়ার প্রায় সমস্ত আরব মুলুক। ফলে পেট্রল-ডিজ়েল, রান্নার গ্যাস থেকে বিমানের জ্বালানির সঙ্কট তৈরি হচ্ছে।শুরু হয়েছে সিলিন্ডারের আকাল। লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই ইস্যুতে প্রচারে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়।বিকেল চারটে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং অবধি হবে এই মিছিল।

আরও পড়ুন: বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, ১৯২ আসনে নাম ঘোষণা

মমতা জানান, সামাজিক গৃহস্থ ঘর, আইসিডিএস, হোস্টেল, মিড-ডে মিল, স্বাস্থ্য-সহ একাধিক খাতে ব্যাপক প্রভাব পড়েছে গ্যাস সঙ্কটের। পরিস্থিতি বিচারে, সেই কারণেই বুধবার বৈঠকে বসেন তিনি। এর আগে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিল তৃণমূল, যেখানে কালো পোশাকে হাতা-খুন্তি বাজিয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। সাধারণ মানুষের পাশে থাকার এই বার্তা দিয়েই শুরু হয়েছে ২৬ এর ভোটের প্রচার।

Latest News

কালবৈশাখী ও ভারী বৃষ্টির সতর্কতা, রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: মাঝ বৈশাখে, পয়লা মে মেঘলা আকাশ ঠান্ডা হাওয়া বইছে।ভরা বৈশাখে কলকাতায় এমন আবহাওয়া খুব একটা দেখা যায় না।...

More Articles Like This