9.5 C
New York

বিবেকানন্দের বাড়ির সামনে থেকে বিজেপির মিছিল, গিরিশ পার্ক থানার দিকে অগ্রসর

Must Read

কলকাতা: কলকাতায় (Kolkata) স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শুরু হল বিজেপির (BJP) মিছিল। সোমবার দলের কর্মী-সমর্থকদের নিয়ে এই মিছিল শুরু হয়। মিছিলটি বিবেকানন্দ রোড ধরে গিরিশ পার্ক (Girish Park) থানার দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে। পথে বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

পুলিশ সূত্রে খবর, মিছিল ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গিরিশ পার্ক ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুন: ভোটের আগেই কমিশনের ‘পঞ্চবাণ’! এক রাতে সরলেন রাজ্য পুলিশ-প্রশাসনের ৫ শীর্ষকর্তা, সামনে ডিএম-এসপি বদল

বিজেপি নেতৃত্বের দাবি, নির্দিষ্ট কিছু ইস্যুতে প্রতিবাদ জানাতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, সম্ভাব্য ভিড় সামাল দিতে ট্র্যাফিক নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Latest News

পারমাণবিক শক্তিধর হল বাংলাদেশ! শেখ হাসিনার অবদানে বড় সাফল্য পেল দেশ

ওয়েব ডেস্ক: পারমাণবিক শক্তির (Atomic Energy) যুগে প্রবেশ করল বাংলাদেশ (Bangladesh)। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর (Rooppur Nuclear Power Plant) চুল্লিতে...

More Articles Like This