ফের বড় পদক্ষেপ কমিশনের! এবার সরানো হল ডিজি ও সিপি-কে

0
53

ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টা পরেই বড় পদক্ষেপ করা হয়েছিল নির্বাচন কমিশনের (Election Commission) তরফে। রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মীনাকে সরানো হয়েছিল। তার পরেই এবার কমিশনের তরফে সরিয়ে দেওয়া হল রাজ্য পুলিশের ডিজি (DG) পীযুষ পাণ্ডে ও কলকাতা পুলিশের কমিশনার (CP) সুপ্রতিম সরকারকে। এদিকে রাজ্যের নতুন ডিজি করা হল সিদ্ধিনাথ গুপ্তা-কে। কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন সিপি হলেন  অজয়কুমার নন্দা।

মূলত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার পরই প্রশাসনে বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। প্রথমে সরানো হয় মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে। এর পরেই কমিশনের তরফে নতুন মুখ্যসচিব করা হয়েছে ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা-কে। ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষকে হোম সেক্রেটারি করা হয়েছে। ঠিক তার পরের দিনেই রাজ্য পুলিশ বড় বদল করল কমিশন।

আরও খবর : গ্যাস সঙ্কট! সোমবার ফের রাজপথে নামছেন মমতা

এছাড়া ডিজি কারেকশনাল সার্ভিস পদে নিয়ে আসা হয়েছে এন আর বাবু-কে। তিনি ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার। রাজ্যের এডিজি পদে বিনিত গোয়েলকে সরিয়ে নতুন এডিজি করা হলেন অজয় মুকুন্দ রানাডে। সব মিলিয়ে গত কাল থেকে নির্বাচন দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্য প্রশাসনিক স্তরে একাধিক রদবদলের কথা ঘোষণা করেছে কমিশন (Election Commission) ।

মূলত, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে মডেল কোড অব কনডাক্ট চালু হওয়ার পর থেকে প্রশাসনিক স্তরে এই বদল আনছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, যেসব আধিকারিককে বর্তমান পদ থেকে সরানো হচ্ছে, তাঁদের ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্বাচনী দায়িত্বে নিয়োগ করা যাবে না।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here