32 C
Kolkata

৫০ বছর পর দু’দফায় ভোট হতে চলেছে বাংলায়!

Must Read

ওয়েব ডেস্ক : ৫০ বছর পর ফের দু’দফায় ভোট হতে চলেছে বাংলায় (West Bengal)। শেষবার ভোট হয়েছিল ১৯৭৭ সালে। সেবার জুন মাসে ১১ ও ১৪ তারিখ হয়েছিল নির্বাচন। সেই নির্বাচন (Election) জিতে ২১ জুন জ্যোতি বসুর বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল। তার পর ২০২৬ সালে হতে চলেছে দু’দফায় ভোট। তা হতে চলেছে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল।

মূলত, ২০০১ সাল পর্যন্ত ভোট নেওয়া হয়েছিল এক দফায়। ২০০৬ সালে তা বেড়ে হয় পাঁচ দফায়। ২০১১ সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল, তখন ভোট হয়েছিল ছয় দফায়। তার পর ২০১৬ সালে হয়েছিল ৭ দফায়। এছাড়া ২০২১ সালে হয়েছিল ৮ দফায়।

আরও খবর : ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় রাজ্যের কোন কোন আসনে ভোটগ্রহণ? দেখে নিন তালিকা

প্রসঙ্গত, ১৯৭৭ সালে জরুরি অবস্থায় অবসানের পরেই হয়েছিল নির্বাচন (Election)। লোকসভা নির্বাচন হয়েছিল মার্চ মাসে। হেরে গিয়েছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। তার পরেই কেন্দ্রের জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গ, বিহারসহ নয়টি রাজ্যে কংগ্রেস পরিচালিত সরকার ভেঙে নির্বাচন ঘোষণা করেছিল। সেই মতো জুন মাসে বাংলায় দু’দফায় ভোট হয়েছিল।

অন্যদিকে, বামফ্রন্টের জমানায় গোড়ায় কংগ্রেস ও পরে তৃণমূলব কংগ্রেস একাধিক দফায় ভোট করার দাবি পেশ করেছিল কমিশনের কাছে। কিন্তু, অতিরিক্ত বাহিনী না থাকা ও অন্যান্য কারণে ২০০১ সালে পর্যন্ত ভোট হয়েছিল এক দফাতে। তার পর পাঁচ ও ছয় দফায় ভোট হয়েছিল। শেষ বার হয়েছিল আট দফায়। তবে ২০২৬ সালে নির্বাচন হতে চলেছে দু’দফায়।

দেখুন অন্য খবর :

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This