15.2 C
New York

আজই পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ভোট ঘোষণা! কত দফায় কোথায় ভোট? দেখুন একনজরে

Must Read

ওয়েব ডেস্ক: রবিবারই প্রকাশ্যে আসতে পারে পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) পূর্ণাঙ্গ নির্ঘণ্ট। এদিন বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (Election Commission)। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার পশ্চিমবঙ্গে ভোটের দফা আগের তুলনায় অনেকটাই কমতে পারে। গত কয়েকটি নির্বাচনে রাজ্যে ছয় থেকে সাত দফায় ভোটগ্রহণ হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। তবে এ বার সর্বোচ্চ দুই থেকে তিন দফায় ভোট হতে পারে বলেই ইঙ্গিত মিলেছে। কমিশন সূত্রে খবর, নববর্ষের পরেই প্রথম দফার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: গিরিশ পার্কের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ!

যদিও দফা কমানো হলেও নিরাপত্তার প্রশ্নে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় কমিশন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার আশঙ্কার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি ভোট পর্যবেক্ষকের সংখ্যাও বাড়ানো হতে পারে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোই কমিশনের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও একই সঙ্গে ঘোষণা করা হবে।

এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। রাজ্যে কয়েক লক্ষ নাম এখনও ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি নিষ্পত্তি করছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। এই বিপুল সংখ্যক ‘বিবেচনাধীন’ ভোটারদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের আগে পর্যন্ত যাঁদের নামের নিষ্পত্তি হয়ে যাবে, তাঁরা ভোট দিতে পারবেন।

দেখুন আরও খবর:

Latest News

গ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল

ওয়েবডেস্ক-   জ্যোতিষশাস্ত্রের (Astrology)  বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতির (Financial Progress)  যোগ...

More Articles Like This