সহকর্মীর সঙ্গে সমস্যা ধনুর, রক্তপাতের আশঙ্কা বৃশ্চিকের!

0
56

ওয়েব ডেস্ক: আজ চাঁদ ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে। পঞ্জিকা মতে ফাল্গুন কৃষ্ণা দশমী তিথির পর শুরু হচ্ছে একাদশী তিথি। আজ বরিয়ান ও পরিঘ যোগের প্রভাব থাকবে। শনিবার হওয়ায় কর্মফলের দেবতা শনির প্রভাবও গুরুত্বপূর্ণ। জেনে নিন ১২ রাশির রাশিফল (Horoscope Today)।

মেষ: পরোপকারে অর্থব্যয় হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। পুরোনো অসুখ থেকে স্বস্তি মিলতে পারে।

বৃষ: দীর্ঘমেয়াদি বিনিয়োগে লাভের সম্ভাবনা। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।

মিথুন: পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। নতুন ব্যবসার সুযোগ আসতে পারে।

আরও পড়ুন: ১৮ মার্চ কুম্ভে বুধের উদয়! ভাগ্যের চাকা ঘুরতে পারে ৩ রাশির

কর্কট: ব্যবসায় লাভের যোগ। প্রতিযোগিতায় সাফল্য মিলতে পারে। ঋণ নেওয়ার আগে ভেবে সিদ্ধান্ত নিন।

সিংহ: বুদ্ধি খাটিয়ে জটিল সমস্যা মেটাতে পারবেন। সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন।

কন্যা: প্রযুক্তি বা ডিজিটাল ক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য ভালো সময়। তবে পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।

তুলা: চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। যৌথ ব্যবসায় সতর্ক থাকুন। দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক: আমদানি-রপ্তানির ব্যবসায় লাভের যোগ। তবে রক্তপাত বা অস্ত্রোপচারের সম্ভাবনায় সতর্ক থাকুন।

ধনু: সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে মতবিরোধ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান মিলবে।

মকর: অংশীদারি ব্যবসায় লাভ হতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ। ভ্রমণে সতর্ক থাকুন।

কুম্ভ: হঠাৎ বিপদ এলে বুদ্ধি দিয়ে সামলাতে পারবেন। নতুন ব্যবসা শুরু করলে লাভের সম্ভাবনা।

মীন: নতুন চাকরির সুযোগ আসতে পারে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here