15.2 C
New York

বাংলা থেকে উৎখাত হবে নির্মম সরকার

Must Read

ওয়েবডেস্ক-  ব্রিগেড (Brigade)  থেকে হাইভোল্টেজ সভা প্রধানমন্ত্রীর (Prime Minister)। এসআইআর থেকে দুর্নীতি, বাংলার শাসক অত্যাচারী, দুর্নীতি গ্রস্ত, চাকরি নেই বলে  বাংলার শাসকদলকে নিশানায় হুঙ্কার মোদির। বিজেপি এলে রাজ্যের উন্নয়ন হবে বলে, মোদি গ্যারান্টির কথা ফের একবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী।

এদিন ব্রিগেডে সভা থেকে ঝোড়ো ব্যাটিং মোদির (Pm Narendra Modi) । এদিন প্রধানমন্ত্রী বলেন, নির্মম সরকার শেষ হবে বাংলায়, তৃণমূল অত্যাচারীদের রেয়াত করা হবে না। বিজেপি এলে বাংলায় আইন ফিরবে। গিরিশ পার্কের কথা তুলে ধরে মোদি বলেন, সভার আগে পতাকা-পোস্টার ছেঁড়া হয়েছে। তবু চেষ্টা করেও ভিড় আটকাতে পারেনি। যতদূর চোখ যাচ্ছে, শুধুই লোকের ভিড়। দেওয়াল লিখনে পরিবর্তন নিশ্চিত।

প্রধানমন্ত্রী বলেন, সরকারে না থেকেও বাংলার জন্য কাজ করেছে কেন্দ্র। বিজেপি বাংলার উন্নয়নে সব সময় জোর দেয়। বাংলার আর্থিক অবস্থা শেষ করে দিয়েছে। স্বপ্ন আপনার আর এই স্বপ্ন পূরণ করা মোদির গ্যারান্টি। ব্রিগেডে ঐতিহাসিক জমায়েত। যুবকদের রাজ্য ছাড়তে বাধ্য করা হচ্ছে। তৃণমূল সরকার কাটমানির সরকার। তোলাবাজদের রাজত্ব চলছে বাংলায়। আজ ফের নতুন বাংলা গড়ার বিউগল বাজল।

আরও পড়ুন-  ‘৬টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন’ ভোটের আবহে বঙ্গে এসে প্রকল্পের উদ্বোধন মোদির

মহাজঙ্গলরাজ খতম হবে বাংলায়। রাজ্যের আর্থিক অবস্থার শেষ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর হুঙ্কার, ব্রিগেড থেকে নতুন বাংলার সূচনা হবে। বাংলার নবনির্মাণ করবে বিজেপি। আয়ুষ্মান যোজনা থেকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। নাম বদলে কেন্দ্রের টাকায় দুর্নীতি। তৃণমূল গেলেই গরীবরা পাকা ঘর পাবে। তৃণমূল গেলেই বাংলায় সুশাসন আসবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলেছে। কেন্দ্র টাকা দিলেও বাংলায় উন্নয়ন হয় না।

 

 

Latest News

EVM-এ সেলোটেপ লাগানোর অভিযোগে ফলতা বিধানসভার পুনর্নিবাচনের দাবি বিজেপির

কলকাতা: দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোট পড়ল মোট ৯২.২৭ শতাংশ। প্রথম দফায় রেকর্ড তৈরি হয়। সেই রেকর্ড বজায় থাকল...

More Articles Like This