রবিবার ফের ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু!

Must Read

কলকাতা: দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু-Vidyasahar Setu) আবার ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে রবিবার। সংস্কারের জন্য ওই সেতু সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।

কলকাতা পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, রবিবার দ্বিতীয় হুগলি সেতুর বিয়ারিং, কেবল-সহ বিভিন্ন অংশের মেরামতি চলবে। সে কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেতু। ওই সেতু বন্ধ থাকায় বিকল্প যে সব রাস্তায় গাড়ি চলাচল করবে, তা-ও জানানো হয়েছে।

আরও পড়ুন: সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলা, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে স্বস্তিতে মহুয়া

জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গাড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে।

জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This