14.9 C
New York

দিল্লি ফেরার আগে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে একগুচ্ছ নির্দেশ জ্ঞানেশের

Must Read

ওয়েবডেস্ক-   বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026)  আবহে আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Chief Election Commissioner Gyanesh Kumar)  সাংবাদিক বৈঠক সত্যিই তাৎপর্যপূর্ণ। এই ভোট কীভাবে করানো হবে, কমিশন কোন কোন বিষয়ে কতখানি নজরদারি করবে, প্রয়োজনে ঠিক কতখানি কড়া সিদ্ধান্ত তিনি নেবেন সব কিছুই তিনি আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে সকলের সামনে তুলে ধরলেন। ঠিক তেমনি নিজের বক্তব্য যেমন স্পষ্ট করলেন, ঠিক তেমনিভাবে সাংবাদিকদের অনেক প্রশ্নই সুকৌশলে এড়িয়ে গেলেন তিনি। জ্ঞানেশ কুমারের স্পষ্ট জবাব, কোনও রাজনৈতিক দলের মন্তব্যের জবাব দিতে বাধ্য নয় কমিশন। কারণ নির্বাচন কমিশন সংবিধান  ও আইনে মেনে কাজ করছে। সকলেই গণতান্ত্রিক অধিকার আছে কিছু বলার।

রবিবার নির্বাচনের হাল হকিকৎ খতিয়ে দেখতে রাজ্যের এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। ছিলেন জ্ঞানেশ কুমার। দিল্লির উদ্দেশে পাড়ি দিয়েছেন তারা । তবে এই দুদিনের সফরে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের (Chief Electoral Officer Manoj Agarwal)  সঙ্গে বৈঠক সারেন তিনি। দু’জনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়।  ভোটমুখী বাংলায় যাতে কোনও ভাবে অশান্তি না হয়, সে নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। অশান্ত পরিস্থিতিতে জেল থেকে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে কিনা, সেদিকেও নজর দিতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

আরও পড়ুন-  কত দফায় ভোট হবে বঙ্গে? জানালেন জ্ঞানেশ কুমার

উল্লেখ্য, গত রবিবার বাংলায় আসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সোমবার থেকে দফায় দফায় বৈঠক করেন আধিকারিকেরা। প্রথম দফায় রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, পুলিশ জেলার সুপার ও রাজ্যে ও কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। শাসক- বিরোধী সহ রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকও হয়েছে। এর পর আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট নিয়ে গুজব ছড়ালে কড়া শাস্তি সে কথাও জানিয়ে দিয়েছেন তিনি। চব্বিশের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ছিল।  ভোট কিংবা ভোট পরবর্তী হিংসায় একজনেরও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ছাব্বিশের নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য একাধিক নির্দেশ দিয়ে গেলেন জ্ঞানেশ কুমার।

 

 

 

Latest News

গণতন্ত্রের উৎসবে শামিল টলিউডের সেলেবরা, ‘ফার্স্ট ভোট’ প্রসেনজিতের ছেলে তৃষাণজিতের

কলকাতা: গণতন্ত্রের উৎসবে শামিল টলিউডের সেলেবরা। বুধবার রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। সেই প্রেক্ষিতেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায়...

More Articles Like This