10.9 C
New York

ডোন্ট শাউট বলছেন এক মহিলাকে!’ জ্ঞানেশ কুমারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় চন্দ্রিমা

Must Read

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পর এবার মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhttacharya)।

সোমবার নিউটাউনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা অভিযোগ করেন, আলোচনার সময় তাঁর কথা শোনেননি মুখ্য নির্বাচন কমিশনার। বরং তাঁকে উদ্দেশ করে বারবার “ডোন্ট শাউট” বলে চিৎকার করেন।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করুন’, ধর্মতলার ধরনামঞ্চ থেকে SIR ইস্যুতে মোদিকে তোপ মমতার

চন্দ্রিমার কথায়, “আমি তো চিৎকার করিনি। উনি একজন মহিলাকে ‘ডোন্ট শাউট’ বলছেন! আমাদের কথা শুনতেই চাইছিলেন না।”

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার চন্দ্রিমার অভিযোগে সেই বিতর্ক আরও তীব্র হল।

Latest News

গ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল

ওয়েবডেস্ক-   জ্যোতিষশাস্ত্রের (Astrology)  বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতির (Financial Progress)  যোগ...

More Articles Like This