কালীঘাট মন্দিরে ঢোকার পথে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা! তার পর কী হল দেখুন

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতায় (Kolkata) এসে বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)! সোমবার সকালে তিনি কালীঘাট কালীমন্দিরে (Kalighat Temple) পুজো দিতে গিয়েছিলেন। কিন্তু, সেখানে তাঁকে একদল বিক্ষোভকারী কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। জানা যাচ্ছে, মন্দিরে ঢোকার সময় থেকেই বিক্ষোভ শুরু হয়। পুজো সেরে বেরোনোর সময়ও সেই স্লোগান চলতে থাকে। মুহূর্তের মধ্যে মন্দির চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ (Police)। কড়া নিরাপত্তার মধ্যেই নির্বাচন কমিশনারকে মন্দির চত্বর থেকে বের করে আনা হয়। বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য না করে জ্ঞানেশ কুমার শুধু বলেন, “মা কালী সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন।” এর আগে রবিবার রাতে নির্বাচন কমিশনের সম্পূর্ণ প্রতিনিধিদল নিয়ে কলকাতায় পৌঁছান তিনি। শহরে পৌঁছানোর পর থেকেই বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখা যায়। বিমানবন্দরেও তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। রাস্তার পাশাপাশি যে হোটেলে তিনি রয়েছেন, সেখানেও বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

আরও খবর : সোমবার থেকে শুরু হচ্ছে বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সেই কারণে কমিশনের গোটা দল এসেছে বাংলায়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের ব্যস্ত কর্মসূচি রয়েছে। সকাল দশটা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা কমিশনের। সেই বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরা থাকবেন। সূত্রের খবর, শাসক দলের হয়ে থাকতে পারেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার। এচাড়া থাকবেন বিরোদী দলের নেতারাও।

এছাড়া গুরুত্বপূর্ণ এই বৈঠকে থাকবেন রাজ্যের পলিশ প্রসাসনের একাদিক আধিকারিক। এই বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। আর তার পরেই কিছুদিনের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This