ওয়েবডেস্ক- বিধানসভা নির্বাচন (Assembly Election) ঘিরে উত্তেজনায় ফুটছে রাজনৈতিক দলগুলি। চূড়ান্ত ভোটার তালিকা থেকে এখনও ৬০ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন। এই অবস্থায় বিজেপি সরকার (Bjp Government) ও কমিশনকে নিশানা ধর্মতলায় অবস্থানে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এই নিয়ে আজ অবস্থান তিনদিনে পড়ল। এই আবহেই আজ মথুরাপুর (Mathurapur) থেকে সরাসরি অমিত শাহের (Amit Shah) দিকের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক (Abhishek Banerjee) । মথুরাপুরে মাটি থেকে দাঁড়িয়ে অভিষেকের হুঙ্কার, ট্রেলার দেখালাম, সিনেমাটা মে মাসে দেখাব।
এদিন তিনি বলেন, আপনার যেমন সিবিআই, ইডি আছে, আমার তেমনি মানুষ আছে। এদিন একের পর এক আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, নারী শক্তি সঙ্গে থাকলে কেউ হারাতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে কাজ করেছেন, হলফ করে বলুন তার সিকিভাগ কাজও আপনার ডাবল ইঞ্জিন সরকার করেছে? আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেব। রথযাত্রা বিসর্জন যাত্রা হয়ে গেছে। রথযাত্রায় চারটে লোক ছাড়া হাতনাড়ার লোক নেই।
আরও পড়ুন- ‘ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেব’ মথুরাপুর থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের
বিজেপি এসআইআর করতে এসে নিজের এসআইআর হয়ে গেছে। বাংলার মানুষের অধিকার করতে নিজের কবর খুঁড়ে ফেলেছে। গত ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনায় রায়দিঘি থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন অমিত শাহ। তাঁরই পাল্টা সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হুঙ্কার, বিধানসভা ভোটে বিজেপির আসন সংখ্যা পঞ্চাশে নামিয়ে আনবেন বলে চ্যালেঞ্জ। তাঁর সভায় জনতার ভিড় দেখে তিনি বলেন, চিত্রগ্রাহক বন্ধুরের বলব, আমাকে না দেখিয়ে ১০-১৫ মিনিট এই ভিড়টা দেখান। দেখলেন তো? এটা তো ট্রেলার, এখন ট্রেলার দেখালাম, মে মাসে সিনেমা দেখাব’।
