ইডেনে মরণ-বাঁচন ম্যাচে খেলবেন রিঙ্কু? মেগা-ম্যাচে কেমন হবে ভারতের একাদশ?

0
40

ওয়েব ডেস্ক: সেজে উঠেছে ইডেন, তৈরি বাইশ গজ, কাউন্টডাউন শুরু হয়েছে ভারতের মহারণের জন্য। এমনিতেই শহর কলকাতায় এটাই ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) ম্যাচ, তার উপর এই ম্যাচের গুরুত্ব এতটাই বেশি যে, টিম ইন্ডিয়ার কাছে ইডেনের মহারণ কার্যত কোয়ার্টার-ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। অন্য গ্রুপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করলেও ভারত দাঁড়িয়ে ‘গ্রুপ অফ ডেথ’-এ। ওয়েস্ট ইন্ডিজকে (India Vs West Indies) হারাতে পারলেও সূর্যদের হাতে আসবে সেমির টিকিট। আর ইডেনে হার মানে এখান থেকেই বিদায়।

এই মেগা-ম্যাচে ভারত প্রথম একাদশে কাদের রাখবে, সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। আগের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রায় সকলেই রান পেয়েছেন। অভিষেক, ঈশান, তিলক ও অধিনায়ক সূর্য (Suryakumar Yadav) – সকলেই মোটামুটি ছন্দে ফিরেছ্যেন। তবে সঞ্জু স্যামসনের ফর্ম নিয়ে চিন্তা রয়েই গিয়েছে। গত ম্যাচে ২৪ রানের বেশি করতে পারেননি তিনি। কাজেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে গেলে ইডেনে তাঁকে বড় রান করতেই হবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির প্রভাব বিশ্বকাপে! বিবৃতি দিল ICC

এছাড়াও ভারতীয় দলে প্রশ্ন বরুণ চক্রবর্তীকে নিয়েও প্রশ্ন রয়েছে। কলম্বোয় তাঁর স্পিন কার্যকর হলেও পেস-সহায়ক পিচে তিনি সুবিধা করতে পারছেন না। কাজেই রবিবার বরুণ খেলবেন, না কি কুলদীপ যাদবকে ফেরানো হবে, সেদিকেও নজর থাকবে। তবে কেকেআর-এর ‘ঘরের ছেলে’ বরুণের কাছে ইডেন মোটামুটি নখদর্পনে। সেই কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দলের ‘উইনিং কম্বিনেশন’ ভেঙে কুলদীপকে ফেরানোর সম্ভাবনা কম। এদিকে সাম্প্রতিক রিপোর্ট বলছে, ইডেনের পিচে ঘাস থাকতে পারে। সেক্ষেত্রে জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়ারা এই ম্যাচে বাড়তি সুবিধা পেতে পারেন।

এই বিশ্বকাপে ভারত প্রথমবার ইডেনে নামছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে দু’টি ম্যাচ এখানে খেলেওছে, আবার জিতেওছে। এদিকে হেটমায়ার থেকে রাদারফোর্ড, পাওয়েল থেকে হোল্ডার, শেফার্ড – সকলেই বেশ ভালো ছন্দে রয়েছেন। সেক্ষেত্রে ক্যারিবিয়ানদের হারানো যে টিম ইন্ডিয়ার কাছে সহজ হবে না, তা একবাক্যে বলাই যায়।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here