চূড়ান্ত ভোটার তালিকায় মোট কত কোটি ভোটার? জানিয়ে দিল কমিশন

Must Read

ওয়েব ডেস্ক : অবশেষে প্রকাশিত হল এসআইআর (SIR) প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা। শনিবার এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু প্রশ্ন হচ্ছে, চূড়ান্ত তালিকায় মোট কত ভোটার রয়েছে রাজ্যে? শনিবার সাংবাদিক সম্মেলন করে সেটা জানিয়ে দিল নির্বাচন কমিশন।

মূলত, এসআইআর (SIR) যখন শুরু হয় তখন রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কিন্তু, গত ডিসেম্বরে যে খসড়া তালিকা প্রকাসিত হয় তাতে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়েচিল। ফলে তালিকায় নাম উঠেছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। কিন্তু ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি, শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল। তাতে দেখা গিয়েছে বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের।

আরও খবর : BSF-কে ১০৫ একর জমি দিচ্ছে রাজ্য! বৈঠকের পরেই শুরু হস্তান্তরের প্রক্রিয়া

কিন্তু ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের নাম। ৮ নম্বর ফর্মের জন্য যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের নাম। ফলে রাজ্যে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

তবে চূড়ান্ত তালিকায় যে সংখ্যক ভোটার রয়েছে তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। এর ফলে কিছু নাম বাদ যেতে পারে। আবার কারোর নাম যুক্ত হতে পারে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যাদের নাম বাদ গিয়েছে তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন। তার জন্য ফর্ম ৬ পূরণ করতে হবে। তা করতে হবে ১৫ দিনের মধ্যে।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This