ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের দিনেই ‘ডাউন’ কমিশনের সাইট!

Must Read

কলকাতা: আজ, শনিবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-এসআইআর (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা (Voter List) প্রকাশের দিন। দুপুরে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের কথা রয়েছে। সেই ঘোষণার আগে থেকেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছিল কৌতূহল ও উৎকণ্ঠা। কিন্তু ঘড়ির কাঁটা দুপুর ১টার দিকে এগোতেই আচমকাই ‘বন্ধ’ হয়ে যায় জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) ওয়েবসাইট (Website Crash)।

আচমকা লগইন বা তথ্য দেখা- কোনও কিছুই করা যাচ্ছে না বলে অভিযোগ। একই সঙ্গে কাজ করছে না কমিশনের অফিসিয়াল অ্যাপ ‘ইসিআইনেট’-ও।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু, কোথায় বাদ কত নাম?

তালিকা প্রকাশের দিনেই কমিশনের ডিজিটাল পরিষেবা অচল হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রযুক্তিগত ত্রুটি নাকি অতিরিক্ত ট্রাফিকের চাপ— তা এখনও স্পষ্ট নয়। কমিশনের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This