22.7 C
New York

চমকের পর চমক, রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল তৃণমূল

Must Read

কলকাতা: আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও রয়েছে। রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Election 2026) প্রার্থিতালিকা (TMC Announced Candidate of Rajya Sabha Election) ঘোষণা করল তৃণমূল। তালিকায় দেখা গেল রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার (Rajiv Kumar) ও রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় একের এক চমক রয়েছে।

শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এক্স হ্যান্ডলে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী তালিকা পোস্ট করেছে। সেখানেই জানানো হয়েছে, রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) ও কোয়েল মল্লিক (Koel Mallick)। চার প্রার্থীকেই শুভ কামনা জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

আরও পড়ুন: বর্তমান প্রশাসন এক ‘জীবন্ত জীবাশ্ম’, শাসক দলকে কটাক্ষ শমীকের

এই চারটি আসনে তৃণমূলের সাংসদ ছিলেন সুব্রত বক্সী, মৌসম বেনজির নূর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে। বয়স এবং শারীরিক কারণে বক্সী নিজেই আর রাজ্যসভায় যেতে চান বলে দলকে জানিয়েছিলেন। মৌসম সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। ঋতব্রতকে বিধানসভায় প্রার্থী করার পরিকল্পনা রয়েছে ‌শাকদলের। বাদ পড়লেন সাকেত। উল্লেখ্য, আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনের সাংসদ সেদিন নির্বাচিত হবে। এর মধ্যে রয়েছে বাংলার পাঁচটি আসনও। যার মধ্যে চারটিতেই তৃণমূলের জয় নিশ্চিত।

 বাবুল যে আসন্ন বিধানসভা নির্বাচনে বালিগঞ্জে দাঁড়াচ্ছেন না, তা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তাঁকে কোথায় দাঁড় করানো হবে তা নিয়ে নানাবিধ মত ছিল শাসকদলের অন্দরে। তা ছাড়া বাবুল আগামী কয়েক বছর নিজের সঙ্গীতের কাজকর্মে মনোনিবেশ করতে চান। মন্ত্রী হলে গান-বাজনায় সে ভাবে মন দিতে পারা বাবুলের পক্ষে মুশকিল হত। কিন্তু রাজ্যসভায় বাবুলকে পাঠানো হচ্ছে। রাজ্য সরকারের ১৫ বছরের কাজের খতিয়ান উন্নয়নের পাঁচালি দিতে এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন রঞ্জিক মল্লিকের বাড়িতে। প্রবীণ অভিনেতা রঞ্জিত আবার অভিষেকের প্রশংসা করেছিলেন। কোয়েলের স্বামী প্রযোজক নিসপাল সিংহ রানেও মমতার ঘনিষ্ঠে বৃত্তে থাকেন। সে দিক থেকে কোয়েলের রাজ্যসভায় মনোনয়ন। মানেকা গুরুস্বামী আইপ্যাক মামলায় মমতার আইনজীবী হয়েও সওয়াল করেছেন এই আইনজীবী। এ বার তাঁকেও সংসদের উচ্চকক্ষে পাঠালেন তৃণমূলনেত্রী। কয়েক দিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজীব। সুকান্ত লোকসভার সাংসদ। রাজীব যাচ্ছেন সংসদের উচ্চকক্ষে। ফলে লড়াই হবে সেয়ানে-সেয়ানে।

Latest News

ভোটের আগে ফর্ম পূরণ করিয়ে সব লুট করে নেবে! বিজেপিকে তোপ মমতা

ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—ভোটের (West Bengal Assembly Election 2026) আগে ঝড়ের গতিতে প্রচারে চালাচ্ছে তৃণমূল শিবির।রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ...

More Articles Like This