24.6 C
New York

ভূমিকম্পের আগেই ‘অ্যালার্ট’ পাবেন মোবাইলে! এখনই চালু করে নিন এই সেটিংস

Must Read

ওয়েব ডেস্ক: শুক্রবার দুপুরে আচমকা শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল কলকাতা (Earthquake In Kolkata) ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কয়েক সেকেন্ডের কম্পনেই চরম আতঙ্ক ছড়ায়। বহুতল থেকে নেমে আসেন অনেকে, কেউ ছুটে বেরিয়ে যান বাড়ির বাইরে। অনেকেরই মাথা ঘোরার মতো অনুভূতি হয়।

তবে এই আতঙ্কের মাঝেও একটি বিষয় নজর কেড়েছে, সেটি হল- বেশ কিছু মানুষের মোবাইলে ভূমিকম্প শুরুর ঠিক আগের মুহূর্তেই পৌঁছে যায় সতর্কবার্তা (Earthquake Alert)। ফলে তাঁরা আগেভাগেই সাবধান হতে পেরেছেন। যাঁদের ফোনে এমন অ্যালার্ট আসেনি, তাঁরা কীভাবে আগামী দিনে এটা পাবেন? এর জন্য অ্যান্ড্রয়েড মোবাইলে একটি সেটিংস আপডেট করতে হবে, যা খুবই সহজ। এখন একনজরে দেখে নিন ভূমিকম্পের আগাম অ্যালার্ট পেতে আপনাকে কী করতে হবে।

আরও পড়ুন: কেন বাড়ছে ভূমিকম্প? ঘনিয়ে আসছে পৃথিবীর শেষ দিন? দেখুন ভয় ধরানো আপডেট

মোবাইলে কীভাবে চালু করবেন ভূমিকম্পের অ্যালার্ট?

  • প্রথমে ফোনের ‘Settings’-এ যেতে হবে
  • সেখানে ‘Safety and Emergency’ অপশনে ক্লিক করতে হবে
  • এবার ‘Earthquake Alerts’ অপশনটি অন করে নিতে হবে
  • পাশাপাশি ‘Emergency SOS’ অপশনটিও অন রাখতে হবে
  • মনে রাখতে হবে, এই অ্যালার্ট পেতে মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক।

কীভাবে কাজ করে এই অ্যালার্ট সিস্টেম?

গুগলের (Google) তথ্য অনুযায়ী, ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ (Android Earthquake Alert System) বিশ্বজুড়ে ভূমিকম্প শনাক্ত করে ব্যবহারকারীদের ফোনে কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা পাঠাতে পারে। তবে আমেরিকা ছাড়া অন্যান্য দেশে এই পরিষেবা পাওয়া যায় ‘ক্রাউড সোর্স’ পদ্ধতির মাধ্যমে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা ক্ষুদ্র ‘অ্যাকসেলেমিটার’ সেন্সর কম্পন অনুভব করতে পারে। যখন একাধিক ফোন একই সময়ে কম্পন শনাক্ত করে, সেই তথ্য সার্ভারে পাঠানো হয়। এরপর এআই-এর মাধ্যমে এই তথ্যকে বিশ্লেষণ করে সংশ্লিষ্ট এলাকার ব্যবহারকারীদের কাছে অ্যালার্ট পাঠানো হয়।

দেখুন আরও খবর:

Latest News

নববর্ষের দিনেই দুর্যোগের আশঙ্কা, একাধিক জেলায় ঝড়-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা

ওয়েবডেস্ক-  আজ পয়লা বৈশাখ, নববর্ষ, আপামর বাঙালির কাছে বর্ষবরণ। চৈত্রের সমাপ্তিতে বৈশাখে শুভ সূচনা। দক্ষিণবঙ্গের আজ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস...

More Articles Like This