27 C
Kolkata

আমবাগান থেকে উদ্ধার ১৮টি তাজা বোমা, মুর্শিদাবাদের সাগরদিঘিতে চাঞ্চল্য

Must Read

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘি (Sagar Dighi) থানার মনিগ্রাম অঞ্চলের আদিকান্তনগর গ্রামে রাস্তার ধারের একটি আমবাগান থেকে উদ্ধার হল প্রায় ১৮টি তাজা বোমা। দুটি ঝোলার ভিতরে মজুত ছিল বিস্ফোরকগুলি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিট নাগাদ সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আমবাগান ঘিরে তল্লাশি চালাতেই দুটি ব্যাগের মধ্যে বোমা মজুত থাকার প্রমাণ মেলে। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে পুলিশ।

আরও পড়ুন: শেষদিনে উপচে পড়ল ভিড়, যুবসাথীতে জমা পড়ল প্রায় ৮৪ লক্ষ আবেদন

ঘটনার পর বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনও পৌঁছয়। নিরাপত্তার স্বার্থে বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই উদ্ধার ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ।

Latest News

বিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত: মমতা

ওয়েব ডেস্ক : মিন্টো পার্কের ওই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek...

More Articles Like This