শেষদিনে উপচে পড়ল ভিড়, যুবসাথীতে জমা পড়ল প্রায় ৮৪ লক্ষ আবেদন

Must Read

কলকাতা: স্বনির্ভর বাংলা শিবিরের শেষদিনে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ল যুবসাথী প্রকল্পে (Yuva Sathi)। সরকারি সূত্রের দাবি, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যুবসাথীতে মোট আবেদন পৌঁছেছে প্রায় ৮৪ লক্ষে। আবেদনের সময়সীমা শেষ হওয়ার মুখে এসে হুড়োহুড়ি বেড়েছে বলেই মনে করছে প্রশাসন।

পরিসংখ্যান অনুযায়ী, শিবিরে সরাসরি উপস্থিত হয়ে আবেদন জমা দিয়েছেন ৬৫ লক্ষ ৫৭৯ জন। অনলাইনে আবেদন জমা পড়েছে প্রায় ১৯ লক্ষ। প্রশাসনিক কর্তাদের মতে, রাত পর্যন্ত চূড়ান্ত হিসেব আরও বাড়তে পারে।

আরও পড়ুন: খেলার ট্র্যাক ছেড়ে রাজনীতির ট্র্যাকে, তৃণমূলে যোগ দিলেন স্বপ্না বর্মণ

শুধু যুবসাথী নয়, অন্যান্য সামাজিক প্রকল্পেও উল্লেখযোগ্য সাড়া মিলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আড়াই লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন সংখ্যা কমবেশি ২৫ লক্ষ বলে জানা গিয়েছে।

শিবিরের শেষদিনেও বিভিন্ন জেলায় ব্যাপক ভিড় দেখা গিয়েছে। সরকারি আধিকারিকদের দাবি, এত বিপুল সাড়া প্রমাণ করে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির উপর সাধারণ মানুষের আস্থা ক্রমশ বাড়ছে।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This