22.7 C
New York

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

Must Read

কলকাতা: নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অনুযায়ী গত কয়েকদিনে একাধিক জেলায় হালকা বৃষ্টিও হয়েছে (Rain Update)। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (Weather)। দক্ষিণের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজমান। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Forecast)।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকাল ও সন্ধ্যায় হিমেল হাওয়ার কারণে ঠান্ডার আমেজ বজায় থাকবে। ভোরের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। পাহাড়ি জেলাগুলিতে মেঘের আনাগোনা থাকবে এবং দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের!

শিলিগুড়িতে আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে আকাশ মেঘলা। জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়েও আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস।

জলপাইগুড়ি ও ডুয়ার্সে আকাশ মূলত পরিষ্কার। জলপাইগুড়িতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.০৪ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, ইসলামপুর, গঙ্গারামপুর এবং দক্ষিণ দিনাজপুরে আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোচবিহারে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Latest News

এবার শালিকের মুখে “জয় বাংলা” স্লোগান! চাঞ্চল্য পাথরপ্রতিমায়

ওয়েব ডেস্ক : ভোটের আগে চমক দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। এবার জোড়া শালিকের (Bird) মুখে শোনা গেল...

More Articles Like This