32 C
Kolkata

গোলমেশিন থেকে মালিক! ফুটবলে নতুন অধ্যায় রোনাল্ডো’র

Must Read

ওয়েব ডেস্ক : এবার মাঠের বাইরে নতুন ভূমিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। স্প‍্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউনিয়ন দে পোর্তিভা আলমেইরা’র (UD Almeria) ২৫ শতাংশ শেয়ার কিনে নিলেন পর্তুগিজ তারকা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

জানা গিয়েছে, বর্তমানে সৌদি বিনিয়োগকারীদের মালিকানাধীন এই ক্লাবের অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন রোনাল্ডো (Ronaldo)। তিনি তাঁর ‘সিআর৭ (CR7) স্পোর্টস ইনভেস্টমেন্টস’ সংস্থার মাধ্যমে এই বিনিয়োগ করেছেন বলে জানা যাচ্ছে। তবে চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি।

আরও খবর : ফর্মে ফিরলেন অভিষেক, তিলক! ‘ডু অর ডাই’ ম্যাচে জিম্বাবোয়েকে ২৫৭ রানের টার্গেট দিল ভারত

উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে আল‑নাসের-এ যোগ দেওয়ার পর থেকেই সৌদি আরবে রয়েছেন রোনাল্ডো (Ronaldo)। মাঠের বাইরে ফুটবলের সঙ্গে দীর্ঘমেয়াদি ভাবে যুক্ত থাকার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন পর্তুগিজ তারকা। তাঁর কথায়, মাঠের বাইরেও ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছা বহুদিনের।

ক্লাব কর্তৃপক্ষের দাবি, স্প্যানিশ লিগ সম্পর্কে রোনাল্ডোর (Ronaldo) অভিজ্ঞতা এবং তাঁর বৈশ্বিক জনপ্রিয়তা আলমেইরার ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বর্তমানে স্পেনের দ্বিতীয় ডিভিশনে তৃতীয় স্থানে রয়েছে দলটি। শেষবার শীর্ষ লিগে খেলেছিল ২০২৩-২৪ মরসুমে। ফুটবলমহলের মতে, এই বিনিয়োগ রোনাল্ডোর খেলোয়াড়জীবনের পরবর্তী অধ্যায়ের ইঙ্গিত। যেখানে তিনি ধীরে ধীরে ব্যবসায়িক ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন।

দেখুন অন্য খবর :

Latest News

মুর্শিদাবাদে দুর্ঘটনায় গঠন হল ১০ সদস্যের তদন্ত কমিটি

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের কর্ণসুবর্ণে ভয়াবহ লেভেল ক্রসিং দুর্ঘটনার পর তদন্তে নেমেছে ভারতীয় রেল (Indian Railway)। ঘটনার...

More Articles Like This