পরিবর্তন যাত্রায় অনুমতি দেয়নি পুলিশ, আদালতে বিজেপি

Must Read

কলকাতা: দরজায় কড়া নাড়ছে ২৬-এর বিধানসভা নির্বাচন। আগামী ১ মার্চ রাজ্যের পাঁচ জায়গায় ‘পরিবর্তন যাত্রা’র (BJP Parivartan Yatra) সূচনা হবে। রাজ্যে পালাবদলের লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি শিবির। বিজেপির পরিবর্তন যাত্রায় ভিন রাজ্যের নেতারা ভিড় করবেন বাংলার বিভিন্ন জেলায়।রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি পরিবর্তন যাত্রায় অনুমতি দেয়নি পুলিশ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের।আগামীকাল শুনানির সম্ভাবনা।

‘বিজেপিই জিতবে’, আত্মবিশ্বাসী পদ্ম শিবির। সেই লক্ষ্যেই আগামী ১-৩ মার্চ পরিবর্তন যাত্রা করতে চায় বিজেপি। কলকাতা বাদ দিয়ে করা হবে এই যাত্রা । জেলাগুলোতে অনুমতি দেয়নি রাজ্য পুলিশ।২২ ফেব্রুয়ারি রাজ্যের সব থানাতে আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমোদন মেলেনি। বুধবার পুনরায় আবেদন জানিয়েছিল বিজেপি কিন্তু তাতেও অনুমতি দেয়নি পুলিশ।কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন বিজেপির আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারির। মামলা দায়েরের অনুমোদন । আগামীকাল মামলার শুনানি।

আরও পড়ুন: অভিষেকের পাশে প্রতীক উর, ডিপিতে তৃণমূলের পতাকা! ক্যাপশনে কী লিখলেন?

একসময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “হয় এভার, নয় নেভার।” এবার বিজেপি নেতারাও বলছেন, এবার কার্যত শেষ নির্বাচন। ছাড়াছাড়ির কোনও জায়গা নেই। পদ্ম শিবির অবশ্য আশাবাদী, এবার তৃণমূলের বিদায় হচ্ছেই। রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রায়’ (BJP Parivartan Yatra) একদিনে রাজ্য অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা (J. P. Nadda), নিতিন নবীন (Nitin Nabin)-সহ হেভিওয়েটরা। পরিবর্তন যাত্রা বা রথ যাত্রা র ঝাঁপিয়ে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এক সঙ্গে এত প্রথম সারির নেতাদের এই ভাবে বঙ্গে দেখা যায় নি।এখনও পর্যন্ত যা খবর, পয়লা মার্চ নতিন নবীন, অমিত শাহ , জেপি নাড্ডা , ধর্মেন্দ্র প্রধান এবং অন্নপূর্ণা দেবী রাজ্যের নানা প্রান্তে উপস্থিত থাকবেন ।এত হেভিওয়েট নেতাদের বঙ্গে একসঙ্গে আগে দেখা যায়নি। আসলে বিজেপি চাইছে চমক আর প্রচার। তাতে মানুষের কাছে পৌঁছাতে সুবিধা বলে তারা মনে করছে।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This