নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন সূর্যকুমার যাদবের স্ত্রী, দাম শুনলে চমকে উঠবেন!

Must Read

ওয়েব ডেস্ক : সুপার ৮-এর প্রথম ম্যাচ হেরেছে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। ফলে একেবার খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া (Team India)। একটু ভুলচুক হলেই টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ভারত। এর মাঝে একটু অন্য খবর সামনে এল। জানা গিয়েছে, ভারত অধিনায়কের স্ত্রী কোটি কোটি টাকা খরচ করে কিনেছেন এক বিলাশবহুল অ্যাপার্টমেন্ট (Apartment)। দাম শুনলে একেবারে চমকে যাবেন।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৫০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন সূর্যকুমার যাদবের স্ত্রী দেবীশা যাদব (Devisha Yadav)। আর এই ফ্ল্যাটের দাম হল ৭ কোটি ১৮ লক্ষ টাকা। এর আগে গত বছর ২১ কোটি ১১ লক্ষ টাকা দিয়ে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন ভারতের টি২০ অধিনায়ক। সেই সময় সেগুলির দাম ছিল ২১ কোটি ১১ লক্ষ টাকা। ওই দুটি ফ্ল্যাট ছিল ১৭ ও ১৮ তলায়। এবার সেই আবাসনেই তৃতীয় ফ্ল্যাট কিনলেন দেবীশা।

আরও খবর : “তাঁর জীবনে রয়ে গিয়েছে আক্ষেপ”, এমনটা কেন বললেন মেসি?

অ্যাপার্টমেন্টের জন্য দেবীশাকে স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে ৩৫ লক্ষ ৯০ হাজার টাকা। রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে ৩০ হাজার টাকা। এই নতুন অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের দাম হল ২০০,০৫৭.৮০ টাকা। সঙ্গে এই অ্যাপার্টমেন্টটিতে রয়েছে দুটি পার্কিং স্পেস। ২০২৮ সালের ৩০ জুন দেবীশা (Devisha Yadav) এই ফ্ল্যাটটি হাতে পাবেন বলে খবর।

কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তিন-তিনটি ফ্ল্যাট কিনলেন তাঁরা? ২০২৫ সালে এখানে ২,৭১১টি নতুন হোম লঞ্চ করা হয়েছিল। এখান থেকে চেম্বুর ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এবং ইস্টার্ন ফ্রিওয়ের এলাকাটি সংযুক্ত। অন্যদিকে রয়েছে দক্ষিণ মুম্বই। ফলে সেখানে পৌঁছতে লাগে কম সময়। নতুন ফ্ল্যাট থেকে বিমানবন্দরের দূরত্বও খুব বেশি নয়।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This