28 C
Kolkata

পরীক্ষায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে ডিএলএড প্রশিক্ষণরতরা! কী বলল আদালত?

Must Read

কলকাতা: স্পেশাল এডুকেটর টেট পরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে তৈরি হল আইনি জটিলতা। ২২ ফেব্রুয়ারির পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন ডিএলএড প্রশিক্ষণরত পরীক্ষার্থীরা (D.El.Ed Appearing Candidates)। মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের পরীক্ষায় বসার অনুমতি দেয়।

মামলার প্রেক্ষিতে আদালত জানতে চায়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে কেন আবেদন করা হল। এর আগে একই বিষয় নিয়ে একক বেঞ্চে শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা দেরিতে আবেদন করার কারণ দেখিয়ে প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের আবেদন খারিজ করেছিলেন। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেন আবেদনকারীরা।

আরও পড়ুন: SIR নথিতে মাধ্যমিক অ্যাডমিটের সঙ্গে সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক! কী বলল সুপ্রিম কোর্ট?

পরীক্ষার্থীদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্পেশাল এডুকেটরদের জন্য এই টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এনসিটিই-র নিয়ম অনুসারে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত উভয় শ্রেণির প্রার্থীরাই পরীক্ষায় বসার যোগ্য। কিন্তু ২০২৬ সালের পরীক্ষায় ডিএলএড প্রশিক্ষণরত প্রার্থীদের সুযোগ না দেওয়ায় তারা আইনের শরণাপন্ন হন।

দেখুন আরও খবর:

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This