27 C
Kolkata

SIR নথিতে মাধ্যমিক অ্যাডমিটের সঙ্গে সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক! কী বলল সুপ্রিম কোর্ট?

Must Read

ওয়েব ডেস্ক: রাজ্যের এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় আগে সেওয়া নির্দেশে সামান্য পরিমার্জন করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বয়স ও পিতামাতার পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে মাধ্যমিক বা দশম শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ডকে (Madhyamik Admit Card) বৈধ নথি (Valid Document) হিসেবে গ্রহণ করা যাবে। তবে সেটি মাধ্যমিক সার্টিফিকেটের (Madhyamik Certificate) সঙ্গে জমা দিতে হবে জানিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, শুধুমাত্র ভোটারের জন্মতারিখ ও অভিভাবকের তথ্য নিশ্চিত করতেই এসআইআর সংক্রান্ত নথি হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে।

এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন, যাঁরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হননি, তাঁদের ক্ষেত্রে কী হবে? এর জবাবে আদালত জানায়, পরীক্ষায় ব্যর্থ হলেও পরীক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়, যেখানে ব্যর্থতার উল্লেখ থাকে। সেটিও সার্টিফিকেট হিসেবেই গণ্য হবে। ফলে কোনও ভোটারের ক্ষেত্রেই অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট জমা দিতে সমস্যা হওয়ার কথা নয়।

আরও পড়ুন: SIR নিয়ে জুডিশিয়াল অফিসারদের ভার্চুয়াল ট্রেনিং কমিশনের

এর পাশাপাশি আদালত আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। ১৪ ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের যে নথিপত্র নির্বাচন আধিকারিক অর্থাৎ, ERO এবং AERO-দের কাছে জমা পড়েছে অথচ এখনও আপলোড হয়নি, সেগুলি জুডিশিয়াল অফিসারদের হাতে হস্তান্তর করতে হবে। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This