27.6 C
Kolkata

সিপিএমে ভাঙন! প্রতীক উর-এর পর দল ছাড়বেন আরও এক নেতা!

Must Read

ব্যারাকপুর: বিধানসভা ভোটের (Assembly Election) মুখে জোর চাঞ্চল্য! একে একে দল ছাড়াক হিড়িক! সদ্য দল ছেড়েছেন প্রতীক ঊর রহমান (Pratikur Rahaman) । এবার দল ছাড়তে চলেছেন ব্যারাকপুরের CPM নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার (Former MP from Barrackpore Tarit Baran Topdar)  ঘনিষ্ঠ নেতা অরূপ ভট্টাচার্য্যের (Arup Bhattacharya) । যার ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

সিপিআইএমের দীর্ঘদিনের নেতা ব্যারাকপুরের অরূপ ভট্টাচার্য্য। এবার দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে অন্য কোন দলে যোগদান করার এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। মূলত সিপিএমের দলের অনিয়ম বেনিয়ম থেকে শুরু করে দলের কোনও নিয়ম শৃঙ্খলা না থাকার কারণেই তার এই সিদ্ধান্ত। দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে অরূপ ভট্টাচার্য্যে বলেন, দল আগামী দিনে শূন্য থেকে আরও মহাশূন্যে পৌঁছে যাবে বলে নিজের মতামত ব্যক্ত করেন তিনি। এছাড়াও প্রতীক ঊর রহমানের সিদ্ধান্তকেও তিনি সমর্থন জানান। এছাড়াও আগামী দিনে এই দল থেকে আরও অনেকেই বেরিয়ে যাবে বলে মনে করছেন তিনি। সব মিলিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনের সিপিআইএমের এই ভাঙন সিপিএম দলকে চিন্তায় ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- রাহুল নাকি মিঠুন, রাজ্যসভায় বঙ্গ BJP-র মুখ কে? দলের অন্দরেই বাড়ছে অস্বস্তি!

উল্লেখ্য, সদ্য সিপিএম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। হাতে তুলে নিয়েছেন ঘাসফুলের পতাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সিপিএমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সেই সঙ্গে বিজেপিকে হঠাতে সোচ্চার হন প্রতীক।

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This