ওয়েব ডেস্ক: ক্রিকেটপ্রেমী ও OTT দর্শকদের জন্য বড় চমক দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। মাত্র ৪৯৯ টাকায় নতুন অ্যাড-অন প্যাক চালু করেছে সংস্থাটি, যেখানে মিলবে JioHotstar, SonyLIV ও Zee5-এর তিন মাসের সাবস্ক্রিপশন। অর্থাৎ এক রিচার্জেই লাইভ ক্রিকেট থেকে জনপ্রিয় ওয়েব সিরিজ—সবই হাতের মুঠোয়।
কী মিলবে ৪৯৯ টাকার প্ল্যানে?
- মেয়াদ: ৯০ দিন (৩ মাস)
- সুবিধা: JioHotstar, SonyLIV ও Zee5 সাবস্ক্রিপশন
- মোবাইল ও টিভি—দুই ডিভাইসেই স্ট্রিমিংয়ের সুবিধা
- T20 বিশ্বকাপ ও IPL ২০২৬-এর সব ম্যাচ লাইভ দেখার সুযোগ (JioHotstar)
- অন্যান্য ক্রীড়া ইভেন্ট (SonyLIV)
- সিনেমা, সিরিজ ও বিনোদনমূলক কনটেন্ট (Zee5)
আরও পড়ুন: বাজারের কেমিক্যাল নয়, বাড়িতেই বানান প্রিজারভেটিভ-মুক্ত স্বাস্থ্যকর টমেটো সস
এই অ্যাড-অন প্যাকটি যে কোনও সক্রিয় BSNL প্ল্যানের সঙ্গে রিচার্জ করা যাবে। ফলে আলাদা করে ডেটা বা কলিং প্ল্যান বদলানোর প্রয়োজন নেই।
নজরে ২৬২৬ টাকার বার্ষিক প্ল্যানও
- BSNL সম্প্রতি ২৬২৬ টাকার এক বছরের প্ল্যানও এনেছে।
- মেয়াদ: ৩৬৫ দিন
- আনলিমিটেড ভয়েস কলিং
- ফ্রি ন্যাশনাল রোমিং
- প্রতিদিন ২.২৬ জিবি ডেটা
- প্রতিদিন ১০০টি SMS । এই অফার ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত বৈধ।
ফোর-জি সম্প্রসারণ ও VoWiFi সাপোর্ট
সরকারি বরাদ্দের জোরে দেশজুড়ে দ্রুত ৪জি নেটওয়ার্ক বিস্তার করছে BSNL। ইতিমধ্যে প্রায় ১ লক্ষ নতুন ৪জি/৫জি টাওয়ার বসানো হয়েছে। সংস্থার দাবি, তাদের নেটওয়ার্ক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিনির্ভর।
এছাড়া BSNL এখন VoWiFi (Voice over WiFi) সাপোর্টও চালু করেছে, ফলে দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও WiFi-র মাধ্যমে ভয়েস কল করা যাবে। সব মিলিয়ে, ৫০০ টাকারও কমে লাইভ ক্রিকেট ও তিনটি বড় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন—গ্রাহকদের কাছে এই প্ল্যান যে আকর্ষণীয় হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
