35 C
Kolkata

কলকাতার সেক্টর-৬ এলাকায় ২২৭০ নতুন গৃহস্থালিতে পানীয় জলের সংযোগ প্রক্রিয়া শুরু

Must Read

ওয়েবডেস্ক- শিল্পনগরী কর্তৃপক্ষ (Industrial City Authority) কলকাতার সেক্টর-৬ (Kolkata Sector 6)  এলাকার চারটি গ্রামে (Village) ২,২৭০টি নতুন গৃহস্থালিতে পানীয় জলের (Drinking Water) সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভাটিপোতা, করাইডাঙা, গঙ্গাপুর ও আন্দুলগড়ি- এই চারটি গ্রামে এই কাজের জন্য দরপত্র ডাকা হয়েছে। প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৫৯ লক্ষ টাকা। ওয়ার্ক অর্ডার জারির তারিখ থেকে ৬ মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে বলে বলা হয়েছে।

এই‌ কাজের আওতায় জল সরবরাহের মূল পাইপ লাইনের সঙ্গে পৃথক বাড়ি পর্যন্ত সার্ভিস পাইপ বসানো, প্রয়োজনীয় ফিটিংস ও জলমাপক যন্ত্র বসানো এবং সংযোগের সময় রাস্তা বা ফুটপাথ ক্ষতিগ্রস্ত হলে তা পুননির্মাণের শর্ত রাখা হয়েছে।  কাজের সময় অন্য কোনও পরিকাঠামোগত ক্ষতি হলে তা মেরামতের দায়িত্বও কার্যকরী সংস্থাকেই নিতে হবে।

আরও পড়ুন-  ভুল প্রশ্নে নেওয়া হচ্ছে টাকা? SLST প্রশ্ন ঘিরে SSC-কে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের

নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর সূত্রে খবর শহর ও শহরতলির জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এই প্রকল্প। প্রকল্প সম্পূর্ণ হলে কয়েক হাজার বাসিন্দা সরাসরি নিরাপদ পানীয় জলের সুবিধা পাবেন। এলাজাগুলিতে জলের নিয়মিত জল সরবরাহ নিশ্চিত হবে, সুবিধা পাবে সাধারণ মানুষ। এই উদ্যোগটি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানকে আরও উন্নত করবে।

Latest News

বিরোধী দলের ঘর না পেয়ে বিধানসভাতেই অবস্থান তৃণমূলের

কলকাতা: রাজ্য বিধানসভায় বিরোধী দলের ঘর ও বিরোধী দলনেতার মর্যাদা ঘিরে জট কাটল না। উল্টে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে...

More Articles Like This