27.8 C
Kolkata

ভোটমুখী বাংলায় তৃণমূলে ঘরওয়াপসি দুই বড় নেতার, কারা কারা যোগ দিলেন? দেখুন বড় খবর

Must Read

ওয়েবডেস্ক- বিধানসভা ভোটের (Assembly Election)  আগে তৃণমূলের (Tmc)  ঘরের সদস্য সংখ্যা বাড়ছে। গতকালই সিপিএম ছেড়ে তৃণমূলে প্রতীক উর রহমান। ফের আজ নিজের ঘরেই ফিরে এলেন কিংবদন্তী ফুটবলার ও প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস (Deependu Biswas) । বসিরহাট (Basirhat)  তৃণমূলের জেলার দলীয় কার্যালয়ে রবিবার এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। দীপেন্দু বিশ্বাসের সঙ্গেই তৃণমূলে যোগ দিলেন বসিরহাটের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ সারথী বোস ও কংগ্রেস নেতা কাদের সরদার।

উল্লেখ্য, ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ বিধানসভার উপ নির্বাচনে বিজেপির শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে দীপেন্দু। সেই সময় শমীক ভট্টাচার্যের কাছে পরাজিত হন তিনি। পরবর্তী সময়ে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ফের শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে লড়াই করেন দীপেন্দু বিশ্বাস ও জয়ী হন। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তিনি বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ছিলেন দীপেন্দু বিশ্বাস। এর পর ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন করেন দীপেন্দু বিশ্বাস। তার পর ২০২২ বিজেপি থেকে পদত্যাগ করেন তিনি। ফের তৃণমূলেই ফিরে এলেন তিনি। দীপেন্দুর সঙ্গে এদিন তৃণমূলে যোগ দিলেন বসিরহাটের দাপুটে কংগ্রেস নেতা সরদার ও একসময় তৃণমূল থেকে পদত্যাগ বিজেপিতে যোগ দেওয়া পার্থসারথী বোস।

আরও পড়ুন-  প্রতীক উর তৃণমূলে, কী বললেন অভিষেক?

উল্লেখ্য, গতকালই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রতীক উর রহমান। অভিষেকের পাশের দাঁড়িয়ে সিপিএম বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তিনি। সেইসঙ্গে বিজেপিকে হটানোর ডাক দেন। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূলের দফতরে গিয়ে দলে যোগ দেন প্রতীক।

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This