সুপ্রিম কোর্টে আজ ফের I-PAC মামলার শুনানি!

0
54

ওয়েব ডেস্ক : বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হতে চলেছে আইপ্যাক (I-PAC) মামলার শুনানি। গত ১০ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের আইজীবী কপিল সিব্বল অসুস্থ থাকার কারণে সেই মামলা এক সপ্তাহ পিছিয়ে যায়। সেই মতো ১৮ ফেব্রুয়ারি, বুধবার শীর্ষ আদালতে হতে চলেছে এই মামলার শুনানি (Hearing)।

এর আগে এই মামলাটি সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার কথা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিজি ও সিপি-র তরফে জমা দেওয়া হলফনামার জবাব দেওয়া কথা ছিল ইডির। কিন্তু তা পিছিয়ে যায়। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের শারীরিক অসুস্থতার কারণে শুনানি স্থগিত রাখার আবেদন জানানো হয়েছিল। এর পরে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রস্তাব দিয়ে জানিয়েছিলেন, এই মামলার শুনানি ১৮ ফেব্রুয়ারি করা হোক। তার পরেই প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন।

আরও খবর: রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের!

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (I-PAC Pratik Jain) বাড়ি এবং সল্টলেকে সংস্থার অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তল্লাশি চলাকালীন সবাইকে অবাক করে দিয়ে দুই জায়গাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই জল গিয়ে গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। তার পরেই তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে শীর্ষ আদালতে মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এই মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন, তদন্ত সংক্রান্ত কোনও নথি নেওয়া হয়নি। বরং দলীয় নথি বের করেছিল ইডি আধিকারিকরা। রাজ্যের আইনজীবী প্রশ্ন তুলেছিলেন, কেন ভোটের আগে তল্লাশির প্রয়োজন ছিল? এবার সেই মামলার শুনানি হতে চলেছে বুধবার। সেই শুনানিতে কী হয় এটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here