একাদশ -দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্রথম দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC

Must Read

ওয়েবডেস্ক- একাদশ (classes XI) ও দ্বাদশ শ্রেণির (XII)  শিক্ষক নিয়োগের (Recruitment Teachers)  প্রথম দফার কাউন্সেলিংয়ের (counseling)  বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি (SSC) । ২৪ ও ২৫ এ ফেব্রুয়ারি হবে প্রথম দফার কাউন্সেলিং। এন্থ্রপলজি, হোম সায়েন্স, মিউসিক ও সাঁওতালি বিষয়ের কাউন্সেলিং হবে ২৪ ফেব্রুয়ারি। এগ্রোনোমি, একাউন্টান্সি ও ফিজিকাল এডুকেশনের কাউন্সেলিং হবে ২৫ ফেব্রুয়ারি।  কাউন্সেলিংয়ে যাদের নাম উঠেছে তারা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এসএসসি ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।

প্রথম দফার কাউন্সেলিংয়ে কত শূন্যপদ তাও ২০ ফেব্রুয়ারি এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম ও মেধাতালিকার ভিত্তিতেই কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুন-  ডেমোশন দিলে সরকার প্রমোশন দেবে, জানিয়ে দিলেন মমতা

কমিশন সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম ও মেধাতালিকার ভিত্তিতেই কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং সংশ্লিষ্ট সব তথ্য কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য প্রথম পর্যায়ে পাঁচটি বিষয়ের কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাউন্সেলিং শুরু হবে। প্রথমার্ধে কাউন্সেলিং শুরু হবে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে। আর দ্বিতীয় দফায় কাউন্সেলিং শুরু হবে দুপুর ২ টো থেকে। একইদিনে একই সময় তিনটি বিষয় পর্যন্ত কাউন্সেলিং রাখা হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে প্রার্থীরা কাউন্সেলিংয়ের জন্য ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। সেইসঙ্গে কাউন্সলিংয়ের সিকোয়েন্সও পরবর্তীতে প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে খবর।

Latest News

নতুন ডেপুটি নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন প্রকাশ রাজপুরোহিত

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হল প্রকাশ রাজপুরোহিতকে ( Prakash Rajpurohit)। রাজস্থান ক্যাডারের...

More Articles Like This