35 C
Kolkata

মন্ত্রিসভা ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব! যোগ দিলেন মুখ্যমন্ত্রীও

Must Read

কলকাতা: মুখ্যসচিবের (Chief Secretary) ডাকা বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বেলা তিনটের সময় রাজ্য মন্ত্রিসভাকে একটি বৈঠকে (Cabinet Meeting) ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakravorty)। সূত্রের খবর, এই বৈঠকের পর রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যসচিব। এই বৈঠকে ‘স্বনির্ভর বাংলা’ কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে থেকে জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। দুপুর তিনটে থেকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই দুপুর সাড়ে তিনটে থেকে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যসচিব।

আরও পড়ুন: ভিসা-প্রতারণা! টার্গেট ছিল বাংলাদেশিরা! নিউটাউন থেকে ২ জনকে ধরল পুলিশ

রাজ্যের স্বনির্ভর বাংলা কর্মসূচি নিয়ে বৈঠকে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, সেই সময় নবান্নেই থাকবেন মুখ্যমন্ত্রী। সেই কারণে মন্ত্রিসভার পর আজকের এই বৈঠককেও গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসনিক মহল।

দেখুন আরও খবর:

Latest News

ফের ম্যারাথন বৈঠকে মমতা, তলব ৪ পুরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের

কলকাতা: ছাব্বিশের ভোটে ধাক্কার পর এবার পুরভোটকে সামনে রেখে শহর-শহরতলির সংগঠন মজবুত করতে সক্রিয় তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের একাধিক...

More Articles Like This