31.1 C
Kolkata

‘দুয়ারে সরকার’ ক্যাম্প ঘিরে বিক্ষোভ, মেয়রকে বড়বাজারে আসার আমন্ত্রণ বিজেপি কাউন্সিলর মিনা দেবীর

Must Read

কলকাতা: শিবরাত্রির (Shiv Ratri 2026) দিন ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে বড়বাজার (Barabazar) পুরসভায় তীব্র বিতর্কের সৃষ্টি হল। বিজেপি (BJP) কাউন্সিলর মিনা দেবী পুরোহিত অভিযোগ করেন, হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের দিন এই কর্মসূচি করায় অফিসারদের হয়রানির শিকার হতে হয়েছে। বিষয়টি ঘিরে তৃণমূল কংগ্রেসের (TMC) কাউন্সিলরদের সঙ্গে বচসা বাধে বলেও দাবি তাঁর।

মিনা দেবী পুরোহিত বলেন, “মেয়র বাজেট পেশ করেছেন, কিন্তু আমরা দুঃখী আছি। মা-মাটি-মানুষের কথা বলা হলেও আজ পর্যন্ত আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না, ডিএ দেওয়া হচ্ছে না।” তাঁর বক্তব্যের মাঝেই তৃণমূল কাউন্সিলররা প্রতিবাদে সরব হন বলে অভিযোগ।

আরও পড়ুন: ফের শহরে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত ২

তিনি আরও অভিযোগ করেন, গরিব মানুষের স্বার্থ উপেক্ষা করা হচ্ছে। “১৪৪টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড আমার। স্বাস্থ্যকেন্দ্রে যে সব যন্ত্র এসেছে, সেগুলি পড়ে আছে, চিকিৎসা হচ্ছে না। হেলথ সেন্টার দুষ্কৃতীদের আড্ডাখানায় পরিণত হয়েছে, সেখানে মদ্যপান হচ্ছে,”—দাবি তাঁর।

মিনা দেবীর আরও অভিযোগ, ৯০ কোটি টাকা খরচ করে যন্ত্র কেনা হলেও বড়বাজারের সরু গলিতে সেগুলি ব্যবহার করা কঠিন। “মেয়র সাহেব একবার বড়বাজারে এসে দেখুন পরিস্থিতি। এখানে ছোট ছোট গলিতে বড় মেশিন ঢোকানোই যায় না, শ্রমিকদের দিয়ে কাজ করাতে হয়,” বলেন তিনি।

অস্থায়ী ও স্থায়ী কর্মীদের সমান সময় ডিউটি করানো হলেও প্রাপ্য সুবিধায় বৈষম্যের অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি ব্যাটারি চালিত গাড়ি চার্জের জন্য প্রয়োজনীয় সংযোগ না দেওয়ার অভিযোগ তোলেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই-এর বিরুদ্ধে।

এছাড়াও বড়বাজার এলাকায় হকার ও বেআইনি পার্কিং সমস্যার কথাও তুলে ধরেন বিজেপি কাউন্সিলর। তাঁর দাবি, রাস্তা দখল হয়ে থাকায় সাধারণ মানুষের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। সবশেষে মেয়র ফিরহাদ হাকিমকে বড়বাজার এলাকায় এসে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার আমন্ত্রণ জানান মিনা দেবী পুরোহিত। তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Latest News

প্রয়াত তীজান বাঈ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ভারতের প্রখ্যাত পাণ্ডবণী শিল্পী (Pandavani singer) এবং পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত তীজান বাঈ (Teejan Bai) আর নেই। রবিবার...

More Articles Like This