27.8 C
Kolkata

২৮ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ না করলে না মিলতে পারে বিনামূল্যে রেশন! কী কী করতে হবে?

Must Read

ওয়েব ডেস্ক : রেশন (Ration) কার্ডধারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করল সরকার। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা সমস্ত সুবিধাভোগীর জন্য ই-কেওয়াইসি (E-KYC) বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি এই কাজটি না করেন তাহলে আর বিনামূল্যে মিলবে না রেশন! প্রশ্ন হচ্ছে, কোন কাজটি সম্পন্ন করতে হবে?

খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগের নির্দেশ অনুসারে, চলতি মাসের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে ই-কেওয়াইসি (E-KYC)। তা না করলে বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যে রেশন। এই প্রক্রিয়া সম্পন্ন করার মূল উদ্দেশ্য হল সঠিক এবং যোগ্য ব্যক্তিদের কাছে রেশন পৌঁছনো। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, অযোগ্য ব্যক্তিদের নাম তালিকায় থেকে গিয়েছে। এক্ষেত্রে আধার যাচাই করে অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে চাইছে সরকার।

আরও খবর : SIR-এ গাফিলতি! ফারাক্কার AERO-কে সাসপেন্ড করল কমিশন

কী করতে হবে ?

প্রথমে আপনাকে যেতে হবে রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) পোর্টালে। এর পরেই ‘লিঙ্ক আধার উইথ রেশন কার্ড’ বিষয়টি আপনাকে বেছে নিতে হবে। সেখানে আপনাকে নিজের আধার ও রেশন কার্ডের নম্বর লিখতে হবে। তা সাবমিট করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পরেই আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই প্রক্রিয়াটি অফলাইনেও করা যায়। সেক্ষেত্রে নিকটবর্তী কোনও রেশন ডিলারের কাছে গিয়ে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেখানে এই কাজের জন্য ই-পস মেশিনে থাম্ব ইমপ্রেশন দিতে হবে। যাতে বাইমেট্রিক (Biometric) সম্পন্ন হয়। তবে এর জন্য আপনাকে কোনও টাকা খরচ করতে হবে না।

নির্দিষ্ট সময়ের মধ্যে আধার লিঙ্ক (Aadhaar Link) না করলে সংশ্লিষ্ট সদস্যের নাম রেশন তালিকা থেকে বাদ পড়তে পারে। ফলে বিনামূল্যের খাদ্যশস্যের পাশাপাশি অন্য সরকারি প্রকল্পের সুবিধা পেতেও সমস্যা হতে পারে। তাই নির্ধারিত সময়সীমার আগেই ই-কেওয়াইসি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

 

Latest News

বঙ্গোপসাগরে গভীর হচ্ছে নিম্নচাপ, বৃষ্টি-ঝড়ে ভিজবে দক্ষিণবঙ্গ

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে নিম্নচাপে (Low-pressure area)। রবিবার...

More Articles Like This