28 C
Kolkata

ঘনাচ্ছে ঘুর্ণাবর্ত! শীতের শেষলগ্নে বৃষ্টিতে ভিজবে বাংলা? দেখুন আবহাওয়ার মেগা আপডেট

Must Read

কলকাতা: বাংলা থেকে শীতের (Winter) বিদায় কার্যত নিশ্চিত। ভোরবেলাতেও আর তেমন ঠান্ডা অনুভূত হচ্ছে না। আবহাওয়া দফতরের (Weather Forecast) খবর, ফের এক নিম্নচাপ তৈরি হচ্ছে সাগরের বুকে। তবে পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—কোথাও বৃষ্টির (Rain Forecast) কোনও সম্ভাবনা নেই। সেই সঙ্গে নেই পারদ পতনের কোনও সম্ভাবনাও। ছুটির দিন এবং আগামী সপ্তাহে আবহাওয়া থাকবে শুষ্ক ও স্বস্তিদায়ক।

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত বিগত কয়েকদিন ধরা একই অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ওই এলাকায় একটি নিম্নচাপ গঠিত হতে পারে। তবে এর প্রভাবে রাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত আইপিএসকে রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালে হালকা কুয়াশা ও সামান্য শীতের আমেজ থাকলেও বেলার তা মিলিয়ে যাবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় একই থাকবে অথবা সামান্য বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গে শীতের সঙ্গে কুয়াশার দাপট ফিকে হলেও উত্তরবঙ্গের (North Bengal Weather) কয়েকটি জেলার জন্য আগামী সপ্তাহের কয়েকটি দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গে কুয়াশা ধীরে ধীরে কমবে এবং দিনের তাপমাত্রা বাড়বে।

দেখুন আরও খবর:

Latest News

কোনও রেফার চলবে না, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে স্বচ্ছ করে তুলতে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য অধিকর্তা,...

More Articles Like This