33 C
Kolkata

১২ ফেব্রুয়ারি ভারত বনধ, সরকারি কর্মীরা অফিস কামাই করলেই বেতন কাটা যাবে, জানাল রাজ্য

Must Read

কলকাতা: কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স (সিসিজিইডব্লিউ) আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে। ২৪ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘটের (Bharat Bandh) ডাক ঘিরে কড়া অবস্থান নিল নবান্ন (Nabanna)। বুধবার জারি হওয়া অর্থ দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,ওই দিন রাজ্যের সমস্ত সরকারি দফতর— এমনকি যেগুলি রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত দফতর খোলা থাকবে। সরকারি কর্মচারীদের কোনও ছুটি মঞ্জুর নয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোনও কর্মীকে ক্যাজুয়াল ছুটি (Casual Leave) বা অন্য কোনও ধরনের ছুটি মঞ্জুর করা হবে না। তা সে অর্ধদিবস বা পূর্ণ দিবসের জন্য হলেও। ওই দিন অনুপস্থিত থাকলে তা ‘ডাইজ-নন’ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট দিনের জন্য বেতন কাটা যাবে। এ ছাড়া, ১২ ফেব্রুয়ারি অনুমোদিত ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে দফতরীয় প্রধান বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ‘শো-কজ’ নোটিস জারি করবেন।সন্তোষজনক জবাব না মিললে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে। কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারে শোকের ঘটনা ঘটলে, ১১ ফেব্রুয়ারির আগেই গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ বা অর্জিত ছুটিতে থাকলে সেই অনুপস্থিতি গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে। তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি পেশ করতে হবে।

আরও পড়ুন: সাইবার হানার শিকার খোদ কলকাতার প্রাক্তন সিপির ছেলে

Latest News

ক্রিকেটে ৫০ ওভারে উঠল ৮২২ রান! কোথায় হল এই ম্যাচ?

ওয়েব ডেস্ক : অবিশ্বাস্য! ক্রিকেটে ৫০ ওভারে উঠল ৮২২ রান (Massive Runs)! এমনই ঘটনা ঘটে গেল জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে...

More Articles Like This