দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিরঙ্গা যাত্রার আগেই পদক্ষেপ পুলিশের

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লিতে ফের আটক করা হল ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke)। শুক্রবার কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লহরা দো তিরঙ্গা’ মিছিল করার কয়েক মিনিট আগে নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পুলিশের হাতে আটক হলেন তিনি।

মিছিলের আগে অভিজিতের বাড়িতে গিয়ে নোটিস দেয় দিল্লি পুলিশ (Delhi Police)। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারার অধীনে জারি ওই নোটিসে জানানো হয়, কনট প্লেস এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। পাশাপাশি, প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নতুন দিল্লি পুরসভার অনুমতি নেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়। অনুমতি ছাড়া মিছিল বা জমায়েত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় পুলিশ। জাতীয় পতাকা ওড়ানো বেআইনি নয়, তবে নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত করা যাবে না বলে তাঁকে জানানো হয়।

আরও খবর :  গর্ভবতী সাংবাদিককে ধাক্কার অভিযোগ, রাহুল গান্ধীর বিরুদ্ধে আবেদন শুনতে রাজি সুপ্রিম কোর্ট

পুলিশের সঙ্গে কথোপকথনে অভিজিৎ প্রশ্ন তোলেন, তিনি কোন আইন ভেঙেছেন? তাঁর বক্তব্য, নতুন দিল্লিতে যেতে বাধা থাকলে অন্য কোথাও যাওয়া যেতে পারে। এদিকে, ছাত্রনেত্রী নেহা বোরাকেও জমায়েতের এলাকায় আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে প্রতিবাদের জন্য দিল্লি পৌঁছনোর পর অভিজিৎকে আটক করা হয়েছিল। ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশের ঘটনায় সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়। তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এবার ‘লহরা দো তিরঙ্গা’ মিছিল করার কয়েক মিনিট আগে অভিজিৎ দীপকেকে আটক করল পুলিশ।

Latest News

কনসার্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, হানি সিংকে লুকআউট সার্কুলারের হুঁশিয়ারি

ওয়েব ডেস্ক : কনসার্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নতুন করে আইনি জটিলতায় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং (Yo Yo Honey...

More Articles Like This