বাবাকে ক্যানসারে হারিয়ে কিলিমাঞ্জারো জয়, শিখরে উঠে সচেতনতার বার্তা আইএএস সোনালের

Must Read

ওয়েব ডেস্ক : বাবাকে ক্যানসারে হারানোর যন্ত্রণা থেকেই সমাজের জন্য কাজ করার নতুন সংকল্প। সেই লক্ষ্যেই তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো অভিযানে পা রাখলেন ৪৩ বছর বয়সি আইএএস আধিকারিক সোনাল গোয়েল (Sonal Goel)। গত ২ অক্টোবর সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৭৫৬ মিটার উচ্চতায় অবস্থিত স্টেলা পয়েন্টে পৌঁছে ক্যানসার প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং মাদকমুক্ত ভারতের বার্তা তুলে ধরেন তিনি।

২০০৮ ব্যাচের ত্রিপুরা ক্যাডারের এই আইএএস আধিকারিক আট দিনের কঠিন অভিযান সম্পূর্ণ করেন লেমোশো রুট ধরে। ১০ জনের পর্বতারোহী দলের একমাত্র মহিলা ছিলেন সোনাল। স্টেলা পয়েন্টে পৌঁছে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি প্রদর্শন করেন ক্যানসার সচেতনতা এবং মাদকবিরোধী বার্তা লেখা পোস্টার। তাঁর প্রচারের অন্যতম স্লোগান ছিল, “মাদক নয়, স্বপ্ন বেছে নিন”।

আরও খবর :  তিরঙ্গা মিছিলের আগে অভিজিৎ দীপকের বাড়িতে দিল্লি পুলিশ

২০২৩ সালের ২৪ অক্টোবর ক্যানসারে বাবাকে হারান সোনাল। সেই ব্যক্তিগত শোকই তাঁকে ক্যানসার প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে সচেতনতা ছড়ানোর অনুপ্রেরণা জোগায়। তাঁর কথায়, সময়মতো চিকিৎসা ও সচেতনতা বাড়লে বহু পরিবারকে অনাবশ্যক যন্ত্রণা থেকে রক্ষা করা সম্ভব। চলতি বছরের মে মাসে এভারেস্ট বেস ক্যাম্প অভিযানের সময়ই এই প্রচার শুরু করেছিলেন সোনাল। কিলিমাঞ্জারো অভিযানেও সেই উদ্যোগ অব্যাহত রাখেন তিনি।

Latest News

দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিরঙ্গা যাত্রার আগেই পদক্ষেপ পুলিশের

ওয়েব ডেস্ক : দিল্লিতে ফের আটক করা হল ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke)। শুক্রবার কনট...

More Articles Like This