ওয়েব ডেস্ক : মোদি সরকারের বিরুদ্ধে পোস্ট করার জন্য ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা ইমরান খান (Imran Khan)! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি স্ক্রিনশট। তবে ফ্যাক্ট-চেকে দাবি করা হয়েছে, অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ধরনের কোনও পোস্টের প্রমাণ মেলেনি।
ভাইরাল ছবিতে ইমরান খানের নামে লেখা হয়েছে, সরকারবিরোধী পোস্টের জন্য তাঁকে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিনামূল্যে প্রতিবাদে যোগ দেওয়ার কথাও নাকি জানিয়েছিলেন তিনি। কিন্তু অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমন কোনও পোস্টের সন্ধান পাওয়া যায়নি। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কি না, তা নিয়েও সমাজমাধ্যমে প্রশ্ন উঠেছে।
আরও খবর : প্রায় ১০০০ কর্মীকে ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স!
প্রসঙ্গত, ২০২৬ সালের ১০ অক্টোবর মুম্বইয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচি থেকে ইমরান খানকে আটক করা হয়েছিল । পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ইমরান খানের মার্কিন নাগরিকত্ব রয়েছে এবং তিনি ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী। তিনি অভিনেতা আমির খানের ভাইপো। এদিকে, আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে মুম্বই পুলিশ ইমরান খানকে নোটিস দিয়েছে । তার মাঝেই এই স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
