সাংবাদিকতা ছেড়ে ট্রাম্পের টিমে ২৪ বছরের বেনি, হোয়াইট হাউসে পেলেন বড় দায়িত্ব

Must Read

ওয়েব ডেস্ক : এতদিন হোয়াইট হাউসের খবর করতেন। এবার সেই হোয়াইট হাউসেই নতুন ভূমিকায় দেখা যাবে ২৪ বছরের সাংবাদিক বেনি রে হারমনিকে (Beni Rae Harmony)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে অ্যাসিস্ট্যান্ট হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দিচ্ছেন তিনি।

বেনি এতদিন সংবাদমাধ্যম রিয়েল আমেরিকাস ভয়েস-এর হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে কাজ করছিলেন। প্রেসিডেন্টের বিভিন্ন কর্মসূচির খবর সংগ্রহের পাশাপাশি হোয়াইট হাউসের প্রেস পুলেও নিয়মিত দেখা যেত তাঁকে। রিপোর্ট অনুযায়ী, সোমবার থেকে নতুন দায়িত্ব শুরু করবেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় নতুন দায়িত্ব পাওয়ার কথা জানিয়েছেন বেনি। এই সুযোগ এবং তাঁর উপর আস্থা রাখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আমেরিকার মানুষের হয়ে কাজ করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন বেনি।

আরও খবর : ককপিটের কুঠার দিয়েই ভারতীয় ক্যাপ্টেনকে হামলা! ফ্লাইদুবাই কাণ্ডে বিবৃতি দিল সংযুক্ত আরব আমিরশাহি

হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলিও বেনির (Beni Rae Harmony) নিয়োগের কথা জানিয়েছেন। ট্রাম্পের যোগাযোগ দলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন কেলি।

বেনির সাংবাদিকতার কেরিয়ারও ইতিমধ্যেই আলোচনায় এসেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি রিয়েল আমেরিকাস ভয়েস-এ যোগ দেন। তার আগে ইলিনয়ের স্প্রিংফিল্ডে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতেন। এরও আগে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত চার্লি কার্ক প্রতিষ্ঠিত রক্ষণশীল সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ-র সঙ্গে যুক্ত ছিলেন বেনি।

ক্যারোলিন লেভিট অগস্টে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ার পর থেকে পদটি নিয়ে জল্পনা চলছে। তবে বেনি রে হারমনিকে সেই পদে নিয়োগ করা হয়নি। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দিচ্ছেন। নতুন প্রেস সেক্রেটারি কে হবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।

Latest News

কাজে এল না রাহুলের সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

ওয়েব ডেস্ক : তিন ম্যাচের এদকদিনের সিরিজে অবশেষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। সোমবার চণ্ডিগড়ে ভারতের (India) বিরুদ্ধে...

More Articles Like This