নেসলের ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’ নিম্নমানের! বড় পদক্ষেপ FSSAI-এর

Must Read

ওয়েব ডেস্ক : নেসলের (Nestle) ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’ নিয়ে বড় পদক্ষেপ খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI-এর। নয়াদিল্লির কনট প্লেসে অবস্থিত মেসার্স ভারত হোটেলস লিমিটেডের কাছ থেকে সংগ্রহ করা নেসলের ওই পণ্যের একটি নমুনা পরীক্ষার পর সেটিকে নিম্নমানের বলে ঘোষণা করেছে খাদ্য বিশ্লেষক গবেষণাগার।

FSSAI-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬-এর নির্ধারিত বিধি অনুযায়ী পরীক্ষায় নমুনাটি মানদণ্ড পূরণ করেনি। এরপর পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়িক কর্তৃপক্ষকে জানানো হয়। শুধু তাই নয়, পরীক্ষাগারের বিশ্লেষণ রিপোর্টের একটি কপিও নেসলের হাতে তুলে দেওয়া হয়েছে। রিপোর্টটি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংস্থাকে সেই নথি দেওয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।

আরও খবর :  ‘ডিজিটাল গ্রেফতারি’র ফাঁদে পদ্মভূষণপ্রাপ্ত শিল্পপতি! ৭ কোটি প্রতারণার মামলায় কলকাতা থেকে ‘মূল হ্যান্ডলার’ গ্রেফতার

এরপরই সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে। একই সঙ্গে চিহ্নিত ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’-এর বিক্রি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।FSSAI-এর তরফে ক্রেতাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কোনও প্যাকেটজাত খাদ্যপণ্য কেনা বা খাওয়ার আগে পণ্যের নাম, ব্যাচ নম্বর এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা যাচাই করে নেওয়ার কথা বলা হয়েছে।

Latest News

কাজে এল না রাহুলের সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

ওয়েব ডেস্ক : তিন ম্যাচের এদকদিনের সিরিজে অবশেষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। সোমবার চণ্ডিগড়ে ভারতের (India) বিরুদ্ধে...

More Articles Like This