বালিতে দুর্ঘটনা, মেরুদণ্ডে চোট নুসরত বারুচার, এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফিরলেন অভিনেত্রী

Must Read

ওয়েব ডেস্ক : বালিতে (Bali) দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী নুসরত বারুচা (Nushrratt Bharuccha)। মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে অভিনেত্রীর। বালিতে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়েছে। মুম্বইয়ে পৌঁছনোর পর স্ট্রেচারে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার পর বালির একটি হাসপাতালে নুসরতকে (Nushrratt Bharuccha) ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন অভিনেত্রী। পরে তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে মুম্বইয়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিনেত্রীর চিকিৎসক দল জানিয়েছে, মেরুদণ্ডের চোটের জন্য পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

আরও খবর :  মিঠি নদী কেলেঙ্কারিতে গ্রেফতার ডিনো মোরিয়া

মুম্বইয়ে নুসরতকে (Nushrratt Bharuccha) স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে অভিনেত্রীকে ঘিরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের দেখা যায়। দুর্ঘটনার খবর সামনে আসার পর থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নুশরত কীভাবে দুর্ঘটনার মুখে পড়েছিলেন, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। বলিউডে নুশরত ভারুচা পরিচিত মুখ। ‘প্যার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’ এবং ‘ছোরি’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।

Latest News

কাজে এল না রাহুলের সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

ওয়েব ডেস্ক : তিন ম্যাচের এদকদিনের সিরিজে অবশেষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। সোমবার চণ্ডিগড়ে ভারতের (India) বিরুদ্ধে...

More Articles Like This