শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

Must Read

ওয়েব ডেস্ক : শ্রীরামপুরে (Serampore) মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। উত্তরপাড়ার সখের বাজার এলাকায় তাঁর গাড়ি আটকে পাথর, ডিম এবং লোহার রড দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন কুণাল। ঘটনায় তাঁর গাড়ির সামনের কাচ ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

কুণালের (Kunal Ghosh) অভিযোগ, কয়েক জন তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে পথ আটকে দেন। এরপর গাড়ি লক্ষ্য করে পরপর পাথর ও ডিম ছোড়া হয়। লোহার রড দিয়েও গাড়িতে আঘাত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। কুণালের দাবি, তিনি চালকের পাশের আসনে বসেছিলেন এবং তাঁকে লক্ষ্য করেই পাথর ছোড়া হয়। গাড়ির কাচ ভাঙছিল না দেখে বড় পাথর এনে ছোড়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

আরও খবর :  রাজ্য পুলিশে ফের বড় রদবদল, সরানো হল ২৩ জন আধিকারিককে

কেন তাঁর গাড়ি আটকে হামলা চালানো হল, সেই বিষয়ে কুণালের দাবি, তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যেতে বাধা দেওয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। তাঁর কথায়, হামলাকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছিলেন এবং মমতার সভায় যাওয়া যাবে না বলে বলা হচ্ছিল।

ঘটনার পর কুণাল জানিয়েছেন, তাঁকে এ ভাবে থামানো যাবে না। গাড়ি ঘুরিয়ে তিনি ভবানী ভবনে যাওয়ার কথা জানিয়েছেন। সেখানে গিয়ে পুলিশকে গোটা পরিস্থিতি দেখাবেন বলেও জানিয়েছেন তিনি।

Latest News

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা? জেনে নিন

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2026) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রথম প্রতিপক্ষ কারা তা ঠিক হয়ে...

More Articles Like This