গাঁজার পর এবার মদ খেয়ে চালকের আসনে! ধরা পড়তেই সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার পাইলটপাইলট

Must Read

ওয়েব ডেস্ক : গাঁজার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মদ্যপানের অভিযোগে এয়ার ইন্ডিয়ার (Air India) এক কো-পাইলটের (Pilot) বিরুদ্ধে ব্যবস্থা। উড়ানের আগে মদ্যপানের পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ৬ সেপ্টেম্বর জুরিখ বিমানবন্দর থেকে ওই পাইলটকে সরিয়ে দেওয়া হয়। দিল্লিগামী বিমানে ওঠার ঠিক আগে প্রাথমিক পরীক্ষায় তিনি ব্যর্থ হন। এরপর তাঁকে সাসপেন্ড করেছে এয়ার ইন্ডিয়া। দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি বলে বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটে AI 151 বিমানের উড়ানের আগে। মদ্যপানের সন্দেহ তৈরি হওয়ায় পাইলটকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়। চূড়ান্ত মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেনশন বহাল থাকবে। পাইলটের কারণে নির্ধারিত সময়ে বিমানটি চালানো সম্ভব হয়নি। পরের দিন বিমানটি উড়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

আরও খবর :  রাজ্যের ‘অ্যান্টি-গুন্ডা’ বিল ফেরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সংশোধনের পথে সরকার

এই ঘটনার পর বিমান সংস্থার নিরাপত্তা নীতি নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এয়ার ইন্ডিয়ার (Air India) বক্তব্য, নিরাপত্তা বিধি, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা কিংবা সংস্থার নিয়ম ভাঙার ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না। অভিযোগ নিশ্চিত হলে নিয়ম অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে। বিমানকর্মীদের নিয়ম মেনে চলা এবং দায়িত্বশীলতার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি চালানো হয় বলেও জানিয়েছে সংস্থা।

এর আগে ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আচমকা উচ্চতা কমে যাওয়ার ঘটনা ঘটে। প্রায় ৩০০ ফুট উচ্চতা হারানো ওই বিমানে ২০ জনের বেশি যাত্রী এবং চার জন ক্রু সদস্য আহত হন। পরে বিমানের পাইলটের ডোপ টেস্টে দু’বার মারিজুয়ানার উপস্থিতি ধরা পড়ে বলে জানা যায়। ওই ঘটনার পর এয়ার ইন্ডিয়া সমস্ত পাইলটের জন্য নতুন করে বাধ্যতামূলক ডোপ টেস্টের নির্দেশ দেয়।এয়ার ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, কর্মীদের উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি সাইকোঅ্যাক্টিভ পদার্থের পরীক্ষা, সচেতনতা কর্মসূচি এবং নিয়ম মেনে চলার বিষয়টি আরও জোরদার করা হয়েছে।

Latest News

হাফিজ সইদকে কবে সাজা দেবেন? রাষ্ট্রপুঞ্জে প্রশ্ন শুনেও নীরব শাহবাজ শরিফ

ওয়েব ডেস্ক : হাফিজ সইদকে (Hafiz Saeed) কবে শাস্তি দেওয়া হবে? রাষ্ট্রপুঞ্জের (UN) সদর দফতরে এই প্রশ্নের মুখোমুখি হয়েও...

More Articles Like This