প্রয়াত বলিউড অভিনেতা মুশতাক খান

Must Read

ওয়েব ডেস্ক : প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা মুশতাক খান (Mushtaq Khan)। ‘ওয়েলকাম’ ছবিতে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বলে খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার মুশতাক খানকে (Mushtaq Khan) নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল।

আরও খবর :  জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়, সেরা বাংলা ছবির সম্মান পেল ‘চালচিত্র এখন’

বলিউডের একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন মুশতাক খান। বিশেষ করে ‘ওয়েলকাম’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পর অনুরাগী ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেতা ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ (১৯৯৩), ‘রাজা’ (১৯৯৫), ‘গদর: এক প্রেম কথা’ (২০০১), ‘জোড়ি নম্বর ১’ (২০০১), ‘মুঝসে শাদী করোগী’ (২০০৪), ‘ওয়েলকাম’ (২০০৭), ‘ওয়ান্টেড’ (২০০৯), ‘ও মাই গড!’ (২০১২), ‘স্ত্রী’ (২০১৮), ‘গদর ২’ (২০২৩) এবং সাম্প্রতিক ‘স্ত্রী ২’ (২০২৪) ছবিতে কাজ করেছেন। মূলত, কমেডি দৃশ্য থেকে শুরু করে গুরুতর চরিত্র—প্রতিটি ভূমিকাতেই তাঁর সাবলীল অভিনয় সিনেমাকে এনে দিত এক নতুন মাত্রা। তবে অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Latest News

উত্তাল সমুদ্রে তলিয়ে গেল ১১ বছরের নাবালিকা

ওয়েব ডেস্ক : খারাপ আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার বিকেলে দিঘার সমুদ্রে তলিয়ে গেল ১১ বছরের নাবালিকা। নিখোঁজ কিশোরীর নাম আসমিরা...

More Articles Like This