উত্তাল সমুদ্রে তলিয়ে গেল ১১ বছরের নাবালিকা

Must Read

ওয়েব ডেস্ক : খারাপ আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার বিকেলে দিঘার সমুদ্রে তলিয়ে গেল ১১ বছরের নাবালিকা। নিখোঁজ কিশোরীর নাম আসমিরা খাতুন। নৈহাটির বাসিন্দা ওই নাবালিকা পরিবারের সঙ্গে দিঘায় (Digha) বেড়াতে এসেছিল। ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝের একটি সৈকতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ (Police)।

নুলিয়াদের সাহায্যেও চলছে উদ্ধার অভিযান। তবে সমুদ্র উত্তাল থাকায় এবং আবহাওয়া খারাপ হওয়ায় তল্লাশির কাজে সমস্যা তৈরি হচ্ছে। আপাতত নিখোঁজ নাবালিকাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল।

আরও খবর :  শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট, একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি

এদিন সকাল থেকেই দিঘার সমুদ্র উত্তাল ছিল। আবহাওয়া খারাপ থাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়। এই পরিস্থিতিতে কীভাবে আসমিরা সমুদ্রে তলিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নামা হয়েছিল কি না, নাকি অন্য কোনওভাবে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে দিঘা মোহনা থানার পুলিশ।

এদিকে নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দিঘার সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি জলস্তরও বেড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দিঘা, মন্দারমণি ও তাজপুর-সহ পর্যটনকেন্দ্রগুলিতে সমুদ্রে স্নান এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আবহের মধ্যেই নাবালিকা নিখোঁজের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।

Latest News

প্রয়াত বলিউড অভিনেতা মুশতাক খান

ওয়েব ডেস্ক : প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা মুশতাক খান (Mushtaq Khan)। ‘ওয়েলকাম’ ছবিতে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা বৃহস্পতিবার,...

More Articles Like This