২৮-৩০ শে সেপ্টেম্বর টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘট

Must Read

দেবাশীষ সেনগুপ্ত

পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু-সহ একাধিক দাবিতে ফের ধর্মঘটের (Bank Strike)পথে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ)। সংগঠনের ডাকে আগামী ২৮, ২৯ ও ৩০ শে সেপ্টেম্বর দেশজুড়ে টানা তিন দিন সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট হলে ওই তিন দিন ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে এবং ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে।

মূল দাবির মধ্যে রয়েছে সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখা এবং শনিবারগুলিকে সম্পূর্ণ ছুটি ঘোষণা। ইউএফবিইউ-র বক্তব্য, ২০১৫ সালের চুক্তিতে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সমস্ত শনিবার ছুটি করার বিষয়ে আলোচনা চালানোর কথা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২০ সালের চুক্তিতেও বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হয়। ২০২৪ সালের মার্চের চুক্তিতে বাকি শনিবারগুলিকেও ছুটি ঘোষণায় সম্মতি জানানো হয়। তার পরিবর্তে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন ৪০ মিনিট অতিরিক্ত কাজের সময় নির্ধারণে ইউনিয়নগুলি সম্মত হয়। সংগঠনের দাবি, এই প্রস্তাব অর্থমন্ত্রকের অনুমোদনের জন্য পাঠানো হলেও আড়াই বছরেরও বেশি সময় ধরে তা ঝুলে রয়েছে।

ইউএফবিইউ-র বক্তব্য, পাঁচ দিনের কাজ চালু হলেও গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবার (Banking service) সময় কমবে না। সোমবার থেকে শুক্রবার অতিরিক্ত ৪০ মিনিট কাজের মাধ্যমে সেই ঘাটতি পূরণের প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারি দপ্তর, রিজার্ভ ব্যাঙ্ক, এলআইসি, জিআইসি, নাবার্ড-সহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচ দিনের কর্মব্যবস্থা চালু রয়েছে। ব্যাঙ্কেও মাসে দু’টি শনিবার ইতিমধ্যেই ছুটি। ফলে বাকি শনিবারগুলিকেও ছুটি ঘোষণা করা তাদের কাছে যৌক্তিক দাবি।

আরও খবর :  জ্ঞানেশ কুমারকে সরাতে ফের ইমপিচমেন্টের প্রস্তুতি!

শুধু পাঁচ দিনের কাজ নয়, একাধিক ‘অমীমাংসিত’ দাবিও ধর্মঘটের অন্যতম কারণ বলে জানিয়েছে সংগঠন। পর্যাপ্ত সংখ্যায় ক্লারিক্যাল ও সাব-স্টাফ নিয়োগ, এনপিএস থেকে পুরনো পেনশন ব্যবস্থায় ফেরানো, এনপিএসে ব্যাঙ্কের অতিরিক্ত ৪ শতাংশ অবদানে আয়কর ছাড়, গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বৃদ্ধি, পেনশন পুনর্নির্ধারণ, পেনশনে অভিন্ন ডিএ, অবসরপ্রাপ্তদের এক্স-গ্রেশিয়া বৃদ্ধি, লিভ ব্যাঙ্ক চালু এবং অবসরপ্রাপ্তদের মেডিক্যাল ইনস্যুরেন্সের প্রিমিয়াম ব্যাঙ্কের বহন করার মতো দাবিও রয়েছে।

ধর্মঘট ঠেকাতে ৮ ও ৯ সেপ্টেম্বর চিফ লেবার কমিশনার এবং ডেপুটি চিফ লেবার কমিশনারের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয়। অর্থমন্ত্রকের আধিকারিকরাও সেখানে ছিলেন। কিন্তু পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালুর বিষয়ে সরকারের তরফে কোনও নির্দিষ্ট প্রতিশ্রুতি না মেলায় বৈঠক নিষ্ফল হয়েছে বলে ইউএফবিইউ জানিয়েছে।

এদিকে, ২৮ থেকে ৩০ শে সেপ্টেম্বরের ধর্মঘটের পরও দাবি পূরণ না হলে আগামী ২৬ শে অক্টোবর থেকে অনির্দিষ্টকালের সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে ইউএফবিইউ। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে সংগঠনের কাছে আবেদন জানানো হয়েছে এই ধর্মঘট প্রত্যাহার করার ,আলোচনার টেবিলে সমস্যার সমাধান হতে পারে। ৩০ শে সেপ্টেম্বর রাষ্টায়ত্ব ব্যাঙ্কগুলোর অর্ধবার্ষিক ক্লোজিং ডে,যার ফলে ঐ দিন ব্যাঙ্কের কাজ বন্ধ রাখলে গ্রাহক সহ নানান সমস্যার সন্মুখীন হতে হবে ব্যাঙ্কগুলোকে। অপর দিকে UFBU র পক্ষ থেকে আগামী ২৫ শে সেপ্টেম্বর, শুক্রবার কলকাতার ১৩, ক্রুকড লেনের অজিত সেন ভবনে সংগঠনের এক সাংবাদিক সন্মেলনে তাদের ধর্মঘটের কারণ ও দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি ইউএফবিইউর

 

Latest News

প্রয়াত বলিউড অভিনেতা মুশতাক খান

ওয়েব ডেস্ক : প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা মুশতাক খান (Mushtaq Khan)। ‘ওয়েলকাম’ ছবিতে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা বৃহস্পতিবার,...

More Articles Like This