‘ভারতে ফুটবলের সংস্কৃতি নেই’, কলকাতায় আসার আগে বিতর্কে ব্রাজিল কোচ

Must Read

ওয়েব ডেস্ক : ‘ভারতে তো ফুটবলের সংস্কৃতিই নেই’, ব্রাজিল ম্যাচের আগে ভারতীয় ফুটবলকে তুলোধোনা করলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি (Carlo Ancelotti)। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল (Brazil)। ম্যাচের আগে ভারতীয় ফুটবল নিয়ে আনচেলত্তির এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, ভারতে নতুন প্রজন্মের ফুটবলার তৈরি করার মতো শক্তিশালী তৃণমূল স্তরের ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি।

এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, বিভিন্ন দেশের ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানা ব্রাজিলের (Brazil) জন্য গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেনি বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে কলকাতায় আসার জন্য নিজের উৎসাহের কথাও জানান ব্রাজিলের কোচ।

আরও খবর :  ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

আনচেলত্তির দাবি, ভারতে ফুটবলের (Indian Football) সংস্কৃতি নেই। অন্যান্য খেলাধুলায় ভারত ভালো করলেও ফুটবলে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করতে আরও বেশি কাজ করা দরকার বলে মনে করেন তিনি। তাঁর মতে, একের পর এক প্রজন্মের ফুটবলার তৈরি এবং প্রতিভা খুঁজে বের করার জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি। ৩ অক্টোবরের ভারত-ব্রাজিল ম্যাচের আগে আনচেলত্তির মন্তব্য তাই ভারতীয় ফুটবলমহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Latest News

শেয়ার বাজারে ধস, ১,২৪৭ পয়েন্ট পড়ল সেনসেক্স!

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ব্যাপক বিক্রির চাপে পড়ল ভারতীয় শেয়ার বাজার (Indian Share Market)। দিনের শেষে সেনসেক্স (Sensex) ১,২৪৭...

More Articles Like This