২০৩৫-এর মধ্যে বাংলায় ১ লক্ষ কোটি বিনিয়োগ, বড় ঘোষণা গৌতম আদানির

Must Read

ওয়েব ডেস্ক : ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে (West Bengal) পরিকাঠামো খাতে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করল আদানি গোষ্ঠী। নিউ টাউনে ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের শিলান্যাস ও ভূমিপুজো অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানান গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)।

আদানির পরিকল্পনা অনুযায়ী, বাংলার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে বন্দর ও লজিস্টিকস, বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ পরিবহন ও বণ্টন, সড়ক, সেতু এবং রোপওয়ে। পাশাপাশি গ্রিন সিমেন্ট উৎপাদন ও হাইপারস্কেল ডেটা সেন্টার তৈরির ক্ষেত্রেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যপরিকাঠামো, মেডিকেল কলেজ ও গবেষণাগার মিলিয়ে এই প্রকল্পে ৪,০০০ কোটি টাকারও বেশি টাকা সরাসরি বিনিয়োগ করা হবে।

আরও খবর :  সুদীপদের সংসদীয় কমিটিতে ঠাঁই নয়! ফের স্পিকারকে চিঠি অভিষেকের, ২৫ সেপ্টেম্বরের মধ্যে নাম জমার নির্দেশ

বাংলার ভৌগোলিক অবস্থানকে বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরেছেন গৌতম আদানি (Gautam Adani)। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারতের শিল্পাঞ্চল, উত্তর-পূর্ব ভারত এবং বঙ্গোপসাগরের মধ্যে সংযোগ তৈরিতে বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অবস্থানের কারণে বাংলা ভবিষ্যতে আরও বড় শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠতে পারে বলে তিনি মনে করেন।

শিল্প ও পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কলকাতার ঐতিহ্য সংরক্ষণের কথাও জানানো হয়েছে। ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং সংস্কার, কুমোরটুলি ও কালীঘাটের পুনরুত্থান এবং কলকাতার দুর্গাপুজোর শিল্পকে বিশ্বের সামনে আরও বড় করে তুলে ধরার পরিকল্পনার কথাও বলেছেন গৌতম আদানি।

Latest News

শেয়ার বাজারে ধস, ১,২৪৭ পয়েন্ট পড়ল সেনসেক্স!

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ব্যাপক বিক্রির চাপে পড়ল ভারতীয় শেয়ার বাজার (Indian Share Market)। দিনের শেষে সেনসেক্স (Sensex) ১,২৪৭...

More Articles Like This